৯ মাসে এডিপি বাস্তবায়ন ৩৭%
জুলাই অভ্যুথানে হাসিনা সরকারের পতনের পর অনেক ঠিকাদার পালিয়ে গেছে। যার ফলে অনেক সাইটে কাজ হচ্ছে না, ধস নেমেছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। আগের মাসগুলোর তুলনায় মার্চ মাসে কাজের গতি কিছুটা বেড়েছে। তবু বছর শেষে মূল এডিপির চেয়ে লাখ কোটি টাকা এবং সংশোধিত এডিপির চেয়ে প্রায় ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা খরচ কম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে শেষ সময়ে বড় খরচের লক্ষ্যমাত্রা অনিয়ম-দুর্নীতিকে উসকে দেয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসের এডিপি বাস্তবায়নের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। তাতে দেখা যায়, ৯ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩৬.৬৫ শতাংশ। এর চেয়ে কম এডিপি বাস্তবায়নের তথ্য সংস্থাটির ওয়েবসাইটে নেই।
এদিকে ৯ মাসে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা অর্থছাড় হয়েছে, যা ২০১৮-১৯ অর্থবছরের পর সর্বনিম্ন। গত অর্থবছরে এক লাখ সাত হাজার ৬১২ কোটি টাকা ছাড় হয়েছিল এই সময়। গত মার্চ মাসে অর্থছাড় হয়েছে মাত্র ১৫ হাজার ৩৩৭ কোটি টাকা। যেখানে আগের অর্থবছরের মার্চ মাসে ছাড় হয়েছিল ২২ হাজার ৯ কোটি টাকা।
আইএমইডির তথ্য মতে, চলতি অর্থবছরের আর মাত্র তিন মাস বাকি আছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে দুই লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা রয়েছে, যা মূল এডিপিতে ছিল দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপি অনুযায়ী চলতি অর্থবছরে আরো এক লাখ ৪৩ হাজার ২৭০ কোটি টাকা খরচ করতে হবে। এত টাকা খরচ করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, যেখানে ৯ মাসে মাত্র ৮২ হাজার কোটি টাকা খরচ হয়েছে।
সেখানে বাকি তিন মাসে আর সর্বোচ্চ ৭০-৮০ হাজার টাকা খরচ হবে। বাকি টাকা পড়েই থাকবে। এদিকে শেষ সময়ে বেশি কাজ করতে গিয়ে কাজে অনিয়মের শঙ্কাও দেখা যাবে বলে মত তাদের।
এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন আল রশিদ বলেন, ‘উন্নয়নকাজ অনেক স্থানে শেষ হলেও বিলগুলো দেওয়া হয়নি এখনো, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব বিল যাচাই-বাছাই করে দিচ্ছে। যে কারণে ব্যয় কম হচ্ছে। তবে কোনো বছরই বাজেটের পুরো অর্থ ব্যয় হয় না।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, শেষ সময়ে একসঙ্গে তাড়াহুড়া করে টাকা ব্যয় করতে গিয়ে অপচয়, দুর্নীতি ও অর্থ ব্যয়ের গুণগতমান নষ্ট হতে পারে। এ ক্ষেত্রে তাড়াহুড়া না করে উন্নয়নকাজের বিল যাচাই-বাছাই করে দেওয়া ভালো হবে।
ধীরগতির বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মহিউদ্দিন বলেন, ‘এডিপি বাস্তবায়ন হার কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ঠিকমতো অর্থছাড় না হওয়া। কারণ বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …