শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

’৯১ সাল থেকে ৩২টি বড় দুর্ঘটনা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, সকাল ৫:৪৬

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ১৯৯১ সাল থেকে ৩২টি দুর্ঘটনা ঘটেছে। ’৯১ সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। সে সময় এক দিনেই ৪৪টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়। রাজধানীর উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনা এ তালিকায় বিরল ও ভয়াবহ সংযোজন। যেখানে যুদ্ধবিমান সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছে। বিমানবাহিনীর এর আগের বেশির ভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশ বিমানবাহিনীর ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সব বিমান দুর্ঘটনার তালিকা তুলে ধরা হলো। ২০২৪ সালের ৯ মে ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। নিহত হন স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ। ২০১৮ সালের ২৩ নভেম্বর এফ-৭ বিজি যুদ্ধবিমান টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। একই সালের ১ জুলাই কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট প্রাণ হারান এবং ২ জানুয়ারি মিল এমআই-১৭ হেলিকপ্টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিধ্বস্ত হয়ে কুয়েতি সামরিক কর্মকর্তাসহ নিহত হন একাধিক ব্যক্তি। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর দুটি ইয়াক-১৩০ কক্সবাজারে বিধ্বস্ত হয়। একই সালের ১১ জুলাই ইয়াক-১৩০ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ২০১৫ সালের ২১ জুলাই এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার মিরসরাইয়ে জরুরি অবতরণকালে ক্ষতিগ্রস্ত হয়। একই সালের ২৯ জুন এফ-৭এমবি যুদ্ধবিমান পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন এবং ১৩ মে এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত হয়। প্রাণ হারান এক প্রশিক্ষক। ২০১৪ সালের ৩০ এপ্রিল পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একই সালের ৬ ফেব্রুয়ারি আরেকটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ২০১৩ সালের ২০ মে এল-৩৯ প্রশিক্ষণ বিমান যশোরে রানওয়ে থেকে ছিটকে পড়ে। একই সালের ১৪ জুলাই ন্যাঞ্ছাং এ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০১২ সালের ৮ এপ্রিল এল-৩৯ অ্যালবাট্রস জেট ট্রেনার, মধুপুরে বিধ্বস্ত হয়। প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ। ২০১০ সালের ২০ ডিসেম্বর পিটি-৬ প্রশিক্ষণ বিমান বরিশালে বিধ্বস্ত হয়ে দুই স্কোয়াড্রন লিডার নিহত হন। একই সালের ২৩ সেপ্টেম্বর পিটি-৬ প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। ২০০৯ সালের ২২ অক্টোবর পিটি-৬ ট্রেনার বিমান বগুড়া সদরে বিধ্বস্ত হয়। একই সালের ১৬ জুন এফটি-৬ যুদ্ধবিমান, চট্টগ্রামের কর্ণফুলীতে বিধ্বস্ত হয়। ২০০৮ সালের ৮ এপ্রিল এফ-৭এমবি যুদ্ধবিমান টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে বিধ্বস্ত হয়। নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ। ২০০৭ সালের ৯ এপ্রিল পিটি-৬ ট্রেনিং বিমান যশোরে বিধ্বস্ত হয়। নিহত হন ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ। ২০০৬ সালের ২৪ এপ্রিল পিটি-৬ ঝিনাইদহের কোটচাঁদপুরে বিধ্বস্ত হয়। নিহত হন ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম। ২০০৫ সালের ৭ জুন এফ-৭এমবি যুদ্ধবিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয়। ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
২০০৩ সালের ১৫ নভেম্বর পাইপার সেসনা এস-২ বিমান বিধ্বস্ত হয়। একই সালের ২৫ ফেব্রুয়ারি বিধ্বস্ত হয় এফটি-৭বি বিমান। ২০০২ সালের ১৯ অক্টোবর এমআই-১৭-২০০ হেলিকপ্টার কক্সবাজার উখিয়ায় বিধ্বস্ত হয়। প্রাণ হারান চারজন। ২০০২ সালের ৩০ জুলাই এ-৫সি যুদ্ধবিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। ২০০১ সালের ৭ জানুয়ারি এফটি-৭বি ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন। ১৯৯৮ সালের ১৭ নভেম্বর ন্যাঞ্ছাং এ-৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। একই সালের ২৬ অক্টোবর বিধ্বস্ত হয় এফ-৭এমবি। ১৯৯৬ সালের ৮ মে একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ১৯৯৪ সালে বিধ্বস্ত হয় এফ-৭ যুদ্ধবিমান। ১৯৯৩ সালে দুটি পিটি-৬ ট্রেনিং বিমানের সংঘর্ষ হয়। প্রাণ হারান তিন পাইলট। ১৯৯৩ সালে একটি এফটি-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট কুদ্দুস নিহত হন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও পানিচ্ছাসে ৪০টি এফ-৬ এবং ৪টি মিল-৮ হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৩ ঘণ্টা আগে