৯০ দিনব্যাপী মাহফিল চলমান.... রাজারবাগ শরীফে ১২ই রবীউল আউওয়াল শরীফের বিশেষ কর্মসূচি ব্যাপক জওক শওকের সাথে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ১২৩ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক তথা পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ ১৪৪৮ হিজরী উপলক্ষ্যে রাজারবাগ দরবার শরীফে আয়োজিত ৯০ দিনব্যাপী পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের অংশ হিসেবে ১২ই রবীউল আউওয়ালের বিশেষ কর্মসূচি অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী পালিত কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ:
দিনব্যাপী মিলাদ শরীফ মাহফিল: রাজারবাগ দরবার শরীফ সুন্নতি জামে মসজিদে ২৫ আগস্ট বাদ মাগরিব থেকে ২৬ আগস্ট মাগরিব পর্যন্ত সারা দিনব্যাপী পবিত্র ওয়াজ শরীফ, হামদ-নাত-কাসিদা শরীফ ও মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনেন ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম।
কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ: সাইয়্যিদুল আইয়াদ শরীফ ফটকের সামনে ২৬ আগস্ট বাদ ফজর অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর প্রদক্ষিণ র্যালি: ২৬ আগস্ট সকাল ৭:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত সমগ্র ঢাকা শহরের ৩টি নির্ধারিত রুটে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঐতিহাসিক শহর প্রদক্ষিণ র্যালি সম্পন্ন হয়।
দেশব্যাপী মাহফিল: রাজারবাগ দরবার শরীফের তত্ত্বাবধানে রাজধানী ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও মহল্লায় সহ¯্রাধিক মাহফিল এবং দেশের প্রতিটি জেলার প্রতিটি থানায় অত্যন্ত সফলভাবে পৃথক মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র আকিকা শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র আকিকা শরীফ উপলক্ষ্যে রাজারবাগ দরবার শরীফসহ প্রতিটি এলাকায় বাদ যোহর গরু-খাসি জবাই সম্পন্ন করা হয়।
বরকতময় তাবারুক বিতরণ: নির্ধারিত প্রতিটি মাহফিল শেষে উপস্থিত জনতার মাঝে বরকতময় তাবারুক বিতরণ করা হয়।
বিশেষ ক্রোড়পত্র প্রকাশ: রাজারবাগ দরবার শরীফের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দৈনিক আল ইহসান শরীফ পত্রিকায় পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে ১৬ পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এসব কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুকরিয়া ও মোবারকবাদ জানানো হয়েছে। তবে ৯০ দিনব্যাপী মাহফিল চলমান রয়েছে। রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে সেই মাহফিলে সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনের রিমান্ডে

বড় রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্য সংকট: ঝুঁকিতে বাংলাদেশের সবজি রপ্তানি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠে পচছে কদু-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘সামাজিক’ যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করলো গ্রিস
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে দেশ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)