শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৭৭ হাজার টাকার কাজ নিতে কোটি টাকা ঘুষ!

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, রাত ১২:৪৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩০
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করা বইয়ের মান যাচাইকারীদের মধ্যে চলছে এক আজব প্রতিযোগিতা। সরকারের অন্যান্য দপ্তরে যেখানে ব্যয় কয়েক গুণ বেশি দর দেখানো হয়, তার বিপরীতে বইয়ের মান যাচাই এজেন্সি নিয়োগ হচ্ছে নামমাত্র মূল্যে। কেউ কেউ আছে বিনা পয়সায়ও সেই কাজ করে দিতে চায়। আবার কেউ আছে আরেক ধাপ উপরে। কয়েক কোটি টাকার কাজ মাত্র ৭৭ হাজার টাকায় নিতে ঘুষ বাবদ খরচ করেছে কোটি টাকা। প্রথমে শুনে মনে হতে পারে দেশের কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ‘মহান হৃদয়’-এর অধিকারী মানুষরা বুঝি তুমুল প্রতিযোগিতায় নেমেছে। বাস্তবতা বলছে ভিন্ন কথা। যার নেপথ্যে ভয়াবহ দুর্নীতি। একবার পরিদর্শন এজেন্সির কাজ পেলে রাতারাতি বাড়ি গাড়িসহ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হওয়া যায়। কেউ কেউ বলেছেন ‘পরিদর্শন এজেন্সি’ পাওয়া মানেই রূপকথার সেই আলাদীনের চেরাগ পাওয়া।
অনুসন্ধানে জানা গেছে, প্রায় ৯ বছর আগে ২০১৬ সালে প্রাথমিক স্তরের বইয়ের মান যাচাইয়ে পরিদর্শন এজেন্সি কাজ নিয়েছিল সাড়ে ৩ কোটি টাকায়। ঠিক ৯ বছর পর একই কাজ করছে এজেন্সিগুলো মাত্র ২৯ লাখ টাকায়, যা রীতিমতো বিস্ময়কর।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, প্রতি বছর ৩০ কোটিরও বেশি বই ছাপার কাজ তদারকি এবং সেগুলোর মান নিয়ন্ত্রণে তৃতীয় পক্ষ বা এজেন্সি নিয়োগ করে থাকে। শুধু এনসিটিবি নয়, টিসিবি, রেলওয়ে, খাদ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্তত ২০টি প্রতিষ্ঠান পণ্যের মান যাচাইয়ের জন্য তৃতীয়পক্ষের ওপর নির্ভর করে। মূলত দরপত্র পাওয়া প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি ভারসাম্য রাখতেই এসব এজেন্ট নিয়োগ করা হয়। বই ছাপার আগে তিন স্তর এবং পরে এক স্তর, মোট চার স্তরে তদারকি করে পরিদর্শন এজেন্সি। গভীর রাতে নিম্নমানের বই ছাপানো ঠেকাতে প্রতিটি ছাপাখানায় ২৪ ঘণ্টার জন্য তদারক কর্মকর্তা নিয়োগ দিতে হয়। তারা প্রথমে প্রেসে কাগজের মান (স্থায়িত্ব ও জিএসএম) ঠিক আছে কি না, তা দেখে ছাড়পত্র দিলেই বই ছাপা শুরু হয়। ছাপা হওয়ার পর বাঁধাইসহ সব ঠিক থাকলেই ডেলিভারির জন্য ছাড়পত্র দেওয়া হয়। এই স্তরকে প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বলে। তার জন্য পিডিআই এজেন্ট নিয়োগ দেওয়া হয়। বই পৌঁছার পর প্রত্যেক উপজেলা থেকে দৈবচয়ন পদ্ধতিতে বই সংগ্রহ করে সেগুলোর মান যাচাই করতে পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন (পিএলআই) এজেন্ট নিয়োগ দেওয়া হয়। এসব কাজ করতে প্রাথমিকে ৭২ থেকে ৭৫ লাখ টাকা, মাধ্যমিক ৪০ থেকে ৪৫ লাখ টাকা খরচ হয়। কিন্তু এজেন্সিগুলো কাজ নেয় তার অর্ধেক বা তারও কম মূল্যে।
দরপত্রের নথি বলছে, ২০২৪ সালে মাধ্যমিক স্তরে পিডিআইর জন্য মোট ছয় প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে সর্বোচ্চ দর ছিল সাড়ে ৩২ লাখ এবং সর্বনিম্ন ৩ লাখ ৯৯ হাজার টাকা। পিপিআর অনুযায়ী, সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার বিধান থাকলেও এনসিটিবি রহস্যজনকভাবে ষষ্ঠ দরদাতাকে কাজ দেয়। এতে সরকারের অতিরিক্ত ২৯ লাখ টাকা খরচ হয়। এনসিটিবির যুক্তি ছিল বিদেশি প্রতিষ্ঠান। বেশি টাকায় কাজ দিলে তারা হয়তো ভালো মানের পরিদর্শন করবে। দিনশেষে ওই প্রতিষ্ঠান প্রিন্টার্স মালিকদের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের কাগজকে ‘ভালো’ বলে ছাড়পত্র দিয়েছিল বলে অভিযোগ ওঠে। যার প্রমাণ মিলেছে এনসিটিবির ৩২টি টিম প্রতিবেদনে। সেখানে গড়ে ৩০ শতাংশ নিম্নমানের বই দেওয়ার তথ্য মিলেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৬ ঘণ্টা আগে