শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৭৫৪ কোটি টাকার ৩ প্রকল্প: পাল্টে যাবে খুলনা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, সন্ধ্যা ৬:৫৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০০
খুলনা সংবাদদাতা:
৭৫৪ কোটি টাকা ব্যয়ে তিন প্রকল্প বাস্তবায়ন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও নির্মাণ, প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ তিনটি লিংক রোড নির্মাণ এবং নিউ মার্কেট সংলগ্ন পাঁচ তলা বিশিষ্ট বিপণী বিতাণ নির্মাণের কাজ চলছে। এই তিন প্রকল্প শেষ হলে খুলনার অবকাঠামোগত চেহারা যেমন পাল্টে যাবে, তেমনি উন্মুক্ত হবে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার।
কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম জানান, কেডিএ’র ৭৫৪ কোটি টাকা ব্যয়ে তিন প্রকল্প খুলনার রূপরেখা বদলে দেবে। বাড়বে অর্থনৈতিক সম্ভবনা। সেই সঙ্গে নতুন সড়ক স্থাপনে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘটবে আমূল পরিবর্তন। আমি আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও নির্মাণ:
খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়নে ৩.৭৫ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৯ কোটি টাকা। ২০১৩ সালে ওই প্রকল্পের অনুমোদন মেলে। টেন্ডারও আহ্বান করা হয় ২০২০ সালে। ওই প্রকল্পের পুনঃটেন্ডার ২০২১ সালে আহ্বান করা হয় এবং একইসঙ্গে ওই বছরের নভেম্বর মাসে সিসিজিপি অনুমোদিত হয়। সেই আলোকে চলতি বছর ২০২২ এর জানুয়ারি মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হয়। ওই উন্নয়ন প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। যা একনেকে অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের কাজ ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ শেষ হয়েছে।
১০ কিলোমিটারের তিনটি লিংক রোড নির্মাণ: সাতক্ষীরা সড়ক সিটি বাইপাস সড়কে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড স্থাপন করছে কেডিএ। ২০১৮ সালের শেষের দিকে অনুমোদন হয়। ওই তিনটি লিংক রোড ১০.১০ কিলোমিটার লম্বা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৩৯৫ কোটি টাকা। প্রকল্পের লিংক রোডের একটি নিরালা ১ নম্বর রোড থেকে শুরু করে সিটি বাইপাস, অন্যটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়েরমহল পর্যন্ত এবং অপরটি বাস্তহারা থেকে আড়ংঘাটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর একটি নিরালা ১ নম্বর রোড থেকে সরাসরি লবণচরা থানার সামনে গিয়ে মিশবে। অন্যটি খুলনা গল্লামারি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর দিয়ে সরাসরি রায়েরমহল হামিদ নগর স্কুলের পাশে গিয়ে মিশবে। অপরটি বাস্তহারা ক্ষুদের খাল ব্রিজের সামনে থেকে দেয়ানা গ্রামের মধ্যে দিয়ে সরাসরি গাইকুড় হয়ে পুরাতন সাতক্ষীরা সড়কে মিশবে।
নিউ মার্কেটের পাশে পাঁচ তলা বিপণী বিতান: খুলনা নিউ মার্কেটকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে কেডিএ। কেডিএ’র অর্থায়নে বৃহৎ পরিসরে ১০০ কোটি টাকা ব্যয়ে নিউমার্কেটের পাশে নির্মাণ করা হবে পাঁচ তলা বিশিষ্ট বিপনী বিতান। যেখানে প্রান্তিক মার্কেটের ৩০০ ব্যবসায়ীকে স্থানান্তর করা হবে। এর বেজমেন্ট হবে দু’টি। মাটির নিচে দু’টি ফ্লোর এবং উপরে পাঁচ তলা বিশিষ্ট বিপনীবিতান।
২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এ প্রকল্পের কাজ শুরু হতে পারে। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের নকশা তৈরি সম্পন্ন হয়েছে। কনস্যালটেন্সি প্রতিষ্ঠানের দাখিলকৃত নকশা সংশোধিত ডিপিপি গত ২০ অক্টোবর ডিপিইসি সভায় প্রকল্পের সংশোধিত আকারে ডিপিপি অনুমোদনের সুপারিশ করা হয়েছে। শিগগিরই সংশোধিত ডিপিপি চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন কেডিএ’র নিবার্হী প্রকৌশলী (প্রকল্প) মোরতোজা আল মামুন। নিউ মার্কেটের পাশে এই এই বিপণী বিতান নির্মাণ হলে খুলনা বাণিজ্যিকভাবে আরেক ধাপ এগিয়ে যাবে। সম্ভবনা বাড়বে নতুন নতুন ব্যবসার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে