৫৬ মিনিট বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ
সিলেট সংবাদদাতা:
বিদ্যুতের দুর্ভোগ থেকে কিছুতেই নিস্তার মিলছে না সিলেটবাসীর। ঘণ্টার পর ঘণ্টা টানা লোডশেডিংয়ে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন বিদ্যুৎ ব্যবস্থায় দেখা দিয়েছে নতুন সংকট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটার কারণে পুরো সিলেট বিভাগে ৫৬ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সোমবার বেলা ১টা ২১মিনিট থেকে ২টা ১৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎহীন ছিল বিভাগের চার জেলা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বি-বাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। এতে জাতীয় গ্রিডের ১৩২ কেভি ২টি সার্কিট বন্ধ হয়ে পড়ে। তবে বেলা ২ টা ১৭ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী (বিতরণ) মুহম্মদ আব্দুল কাদির।
তিনি বলেন, ‘গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট ২টাই বন্ধ থাকায় সমগ্র সিলেট বিভাগে বেলা ১টা ২১ মিনিট থেকে ২ টা ১৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ হয় বিভিন্ন এলাকায়। লোডশেডিং আগের মতোই থাকবে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৫ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।