৫৬ বছর পর আল আকসা মসজিদের চাবি ফেরত
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সাবেক এক ইসরাইলি সেনা দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের একটি গেটের চাবি ফেরত দিয়েছে। ৫৬ বছর আগে সে এটি চুরি করেছিলো। খবর আনাদোলু।
পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন। তবে তাদেরকে প্রায়ই বাধা দিয়ে থাকে ইহুদীবাদী ইসরাইলিরা। পবিত্র এই স্থাপনাটি ঘিরে সহিংসতার ঘটনাও নতুন নয়। সম্প্রতি পবিত্র এই মসজিদটির একটি গেটের চাবি ফেরত দিয়েছে সাবেক এক ইসরাইলি সেনা।
এক প্রতিবেদনে তুরস্ক ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ওই সেনার নাম ইয়ার বারাক। ৫৬ বছর আগে সে চাবিটি চুরি করেছিলো।
বারাক বলেছে, ১৯৬৭ সালের যুদ্ধের সময় আল আকসার পশ্চিম গেট থেকে চাবিটি নিয়েছিলো সে।
সম্প্রতি তার মনে অনুশোচনা হয়। সে কেবলই ভাবতে শুরু করে, ভুল করেছে। তাই চাবিটি তার মালিকের কাছে ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় বারাক।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের প্রকাশিত এক তথ্য সূত্রে জানা গেছে, সংস্থাটির মহাপরিচালক শেখ আজম আল-খতিব ইয়ার বারাক নামের এক ব্যক্তির কাছ থেকে চাবিটি গ্রহণ করছেন।
তার এই সিদ্ধান্ত সঠিক উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরাইলের উচিত ফিলিস্তিনিদের জমিজমা, অধিকার, সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দেয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)