শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৪৮৭২ কোটি নিয়ে বিমা কোম্পানির ‘ছিনিমিনি’!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:২১
৪৮৭২ কোটি নিয়ে বিমা কোম্পানির ‘ছিনিমিনি’!
নিজস্ব প্রতিবেদক:
গ্রাহকের কষ্টার্জিত চার হাজার ৮৭২ কোটি টাকা নিয়ে ছিনিমিনি খেলছে দেশের ৮০টি বিমা কোম্পানি। বিধবা নারী, রিকশাচালক কিংবা দিনমজুরের মতো মানুষের বিমাদাবির অর্থ লোপাটে ব্যস্ত এসব কোম্পানির কর্মকর্তারা! বছরের পর বছর কষ্টের জমানো টাকা উদ্ধারে কোম্পানির পেছনে ঘুরতে হচ্ছে তাদের। তবুও মিলছে না পাওনা টাকা। উল্টো কোম্পানির কাছে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহক।
নানা হয়রানির কথা তুলে ধরে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে অভিযোগ দেন কয়েক হাজার গ্রাহক। এ ছাড়া গ্রাহক হয়রানি, বিমাদাবি পরিশোধ এবং বিমা খাতের অবস্থা জানতে চেয়ে গত মাসের শেষ নাগাদ আইডিআরএ’র কাছে চিঠি পাঠায় অর্থ মন্ত্রণালয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় আইডিআরএ।
২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফ ও বায়রা লাইফ ছাড়া গ্রাহকদের মোট দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬২৯ কোটি ৭০ লাখ এক হাজার পাঁচ টাকা। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিমা কোম্পানি বিদায়ী বছরে মোট ছয় হাজার ৭৫৭ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ১৬৬ টাকার বিমা দাবি ও ম্যাচিউরিটির অর্থ গ্রাহকদের পরিশোধ করেছে। কিন্তু এ সময়ে চার হাজার ৮৭২ কোটি আট লাখ তিন হাজার ৮৩৯ টাকা পরিশোধ করেনি ৮০টি কোম্পানি
খাত-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকের ডিপোজিটের মতো মেয়াদ পূর্তির পর গ্রাহকের বিমার টাকা ফেরত দেওয়া কোম্পানির দায়িত্ব। কিন্তু এ অর্থ পেতে পাঁচ ধরনের হয়রানি শিকার হন গ্রাহকরা। সেগুলো হলো- প্রথমত, পাকা রসিদের ফাঁদ।
দ্বিতীয়ত, পাকা রসিদ নিয়ে আবেদন ফরম পূরণ করে কোম্পানির শাখা অফিসে জমা দেওয়ার পর কর্মকর্তাদের পেছনে শুরু হয় তদবির (শাখা অফিস থেকে জেলা অফিস, জেলা অফিস থেকে জোনাল অফিস, জোনাল অফিস থেকে বিভাগীয় অফিস, সেখান থেকে প্রধান অফিস)।
তৃতীয়ত, নানা তদবিরের পর কিছু কোম্পানি মেয়াদ পূর্তির টাকা দেয় গ্রাহকদের। কিন্তু শর্ত জুড়ে দেয় নতুন করে কোম্পানিতে পলিসি করতে হবে। এ পলিসির নামে ৫০ শতাংশ পর্যন্ত অর্থ আবারও রেখে দেয় কোম্পানি।
চতুর্থত, অনেক ঘোরাঘুরির পর গ্রাহকদের চেক দেয় কিন্তু ব্যাংক গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নেই। অর্থাৎ চেক ডিজ-অনার হয়।
পঞ্চমত, চেক দেওয়া হয় কিন্তু বলা হয় ছয় মাস, নয় মাস কিংবা এক বছর পর চেক দিয়ে টাকা তুলবেন। এক বছর পর ব্যাংকে গিয়ে দেখা যায়, চেক ডিজ-অনার হয়েছে। আবার কোম্পানির পেছনে ঘুরে ঘুরে নতুন চেক আনা হয়। অথবা নগদ টাকা আনা হয়।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো আইডিআরএ’র প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফ ও বায়রা লাইফ ছাড়া গ্রাহকদের মোট দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬২৯ কোটি ৭০ লাখ এক হাজার পাঁচ টাকা। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিমা কোম্পানি বিদায়ী বছরে মোট ছয় হাজার ৭৫৭ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ১৬৬ টাকার বিমা দাবি ও ম্যাচিউরিটির অর্থ গ্রাহকদের পরিশোধ করেছে। কিন্তু এ সময়ে চার হাজার ৮৭২ কোটি আট লাখ তিন হাজার ৮৩৯ টাকা পরিশোধ করেনি ৮০টি কোম্পানি। পরিশোধ না হওয়া অর্থের মধ্যে এক শতাংশ অর্থ হচ্ছে মৃত্যু বিমাদাবি আর ৯৯ শতাংশ হচ্ছে মেয়াদ পূর্তির।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাড়ে ১১ হাজার কোটি টাকার মধ্যে সরকারি দুই কোম্পানি সাধারণ বিমা ও জীবন বিমা কর্পোরেশন দাবি পরিশোধ করেছে ৫৫২ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ১১১ টাকা। বেসরকারি কোম্পানিগুলো গ্রাহকদের পরিশোধ করেছে ছয় হাজার ২১৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৫৫ টাকা।
গ্রাহকদের প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাওনার বিষয়টি স্বীকার করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বিমা কোম্পানির এমডিদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ) ও বিমা কোম্পানির কর্মকর্তারাও।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৬ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৬ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৬ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৬ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে