‘৪৫০ টাকার গ্যাসে ১৫০ টাকার বাতাস’
৪৫০ টাকার গ্যাসে ১৫০ টাকার বাতাস পেয়েছেন বলে জানিয়েছেন বনশ্রীর প্রাইভেট কার চালক তারেক। গাড়ির গ্যাস নেয়ার জন্য ভোরে গিয়েছিলেন ডেমরার রাসেল সিএনজি পাম্পে এই চালক। ঘণ্টা দেড়েক অপেক্ষার পর ২০০ টাকার গ্যাস পান তিনি। এরপর তিনি মালিবাগে আরও ২৫০ টাকার গ্যাস পেয়েছেন। সবমিলিয়ে ৪৫০ টাকার গ্যাস নিয়ে ফিরে আসেন বনশ্রীতে।
তারেক জানান, গ্যাসের সংকট এখনও কাটেনি। সাড়ে ৪শ’ টাকার গ্যাস নিলেও পুরোপুরি সাড়ে ৪শ’ টাকার গ্যাস তিনি পাননি।
তারেক বলেন, ‘গ্যাসের প্রেসার কম। তারপরও যারা পাম্প খোলা রেখেছেন তারা পুরোপুরি গ্যাস দিতে পারেন না। গ্যাসের সঙ্গে বাতাসও ঢ়ুকে। আমি ৪৫০ টাকার গ্যাস নিলেও গ্যাস সর্বোচ্চ ৩০০ টাকার গ্যাস আছে। আর বাকিটা বাতাস।’
খোঁজ নিয়ে জানা যায়, গ্যাসের সংকট এখনও চলছে। অনেক সিএনজি পাম্প বন্ধও রয়েছে। রাজধানীর পরীবাগের সিএনজি পাম্পটি বন্ধ পাওয়া যায়। কারওয়ান বাজার কানাডা সিএনজি পাম্পে সকাল সাড়ে ৯ টায় গ্যাস দিতে দেখা যায়। তবে প্রেসার খুবই কম।
সেখানে গ্যাস নেয়া প্রাইভেট কার চালক ওয়াসিম বলেন, ‘২২০ টাকার গ্যাস পেয়েছি। এই ২২০ টাকার গ্যাস দিয়ে কি হবে। সারাদিন চলা যাবে না। ১৫০০ সিসির গাড়িতে কমপক্ষে ৪০০-৫০০ টাকার গ্যাস ওঠাতে পারলে ঢাকায় ঘোরা যাবে। নারায়নগঞ্জ কিংবা গাজীপুরে যাওয়া যাবে। কিন্তু আসার পথে আবার গ্যাস নিতে হবে।’
সিএনজ চালক আব্দুল মালেক বলেন, ‘সিএনজিতে ৫০ টাকার গ্যাস ঢ়ুকেছে। এই গ্যাসে বড় জোর দুইটি ট্রিপ দিতে পারবো। এরপর আবার আসতে হবে।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্যাস নিয়ে যে কি হচ্ছে এটা বলাই মুশকিল। একবার বলে ২ বছর লাগবে আবার কেউ বলছে ১৫ দিন পর ঠিক হবে। কিন্তু কতদিন লাগবে সেটা কেউ বলে না। আর আমাদের দুঃখ বাড়তেই আছে। আমাদের কষ্ট কেউ দেখে না। ‘
মেরুল বাড্ডার জামান ফিলিং স্টেশনটি বন্ধ দেখা যায়। বিক্রয়াকর্মীরা জানান, চালু হতে রাত ৯ টা বাজতে পারে। যারা গ্যাস নিতে আসছেন তাদের এমন তথ্য দেয়া হচ্ছে।
তেজগাঁওয়ের আকিজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে বন্ধ। তবে রাতে চালু হবে কি না এ বিষয়ে নিশ্চিত বলতে পারেননি বিক্রয়কর্মী তারেক।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।