৪০ বছর যাবত নৌকা-বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
দীর্ঘ চার দশক ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের উপর একটি স্থায়ী সেতুর অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার মানুষ। দায়িত্বশীলদের উদ্যোগের অভাবে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করেই চলাচল করছে স্থানীয়রা। তবে, বর্ষা মৌসুমে পারাপারের সেই সাঁকোও ভেঙে নৌকাই হয়ে উঠেছে একমাত্র ভরসা।
উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এবং সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের মাঝ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। নদীর দুই তীরের তিনটি ইউনিয়নের মানুষের যোগাযোগের জন্য কোনো পাকা সেতু নেই। এর ফলে দৌলরদী, গোলনগর, কুমারচর, দড়িকান্দি, জোয়ারদী, মুছারচর ও পঞ্চমীঘাট সহ আশপাশের অন্তত ২০টি গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য এটি এক ধরনের অভিশাপে পরিণত হয়েছে।
জানা গেছে, যাতায়াতের সুবিধার্থে স্থানীয়দের উদ্যোগে প্রতিবছর শুকনো মৌসুমে অর্থ তুলে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু প্রতিবারই বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে সাঁকোটি ডুবে যায় বা ভেঙে পড়ে। এরপরেই শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, নারী, শিশু ও রোগীদের চলাচল পুরোপুরি নির্ভর করে নৌকার উপর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষার পানির কারণে সাঁকোটি ভেঙে গেছে। ফলে সাঁকো দিয়ে চলাচল করা সম্ভব না হওয়ায় নৌকায় পাঁচ টাকা ভাড়ার বিনিময়ে নদী পারাপার হচ্ছেন। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, পারাপারের মাধ্যম নৌকা তিনটির মধ্যে দু'টির ত্রুটির কারণে বর্তমানে যাতায়াতে একটি ব্যবহৃত হচ্ছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়েই পারাপার হতে হয়। সামান্য অসতর্কতায় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।
এলাকাবাসী জানান, সাঁকো পারাপারের সময় বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি মেয়ে মৃত্যুবরণও করেছেন। কারো হাত-পা ভেঙেছে, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বও বরণ করেছেন। তবু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)