‘৩৭০ ধারা বাতিল করে কাশ্মির এখন ভয়ের রাজ্য’
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় কাশ্মির এখন ভয়ের রাজ্যে পরিণত হয়েছে বলে দাবি করেছে নাগরিক ফোরাম নামের একটি সংগঠন। একইসঙ্গে রাজ্যটিতে নাগরিকদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
গতকাল জুমুয়াবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘মৌলিক অধিকার: মানবিক কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নাগরিক ফোরামের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারক আবদুর রউফ। নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, কাশ্মীরের জনগণের ওপর জুলুম নির্যাতন আজকে কারও চোখে পড়ে না, এতে যেন কারও দায় নেই। কারণ এতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা সাম্প্রদায়িকতাকে সমর্থন করি না। যেকোনো স্থানে যে কেউ নির্যাতিত হলে আমরা নির্যাতিতদের পক্ষে কথা বলবই। আমরা মজলুমের পাশে দাঁড়াবই। নির্যাতিত ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন আমরা তাদের পাশে থাকব। একজন হিন্দু নির্যাতিত হলে আমরা তাদের পাশে দাঁড়াব, তেমনি একজন মুসলমান নির্যাতিত হলে আমাদের দায়িত্ব হবে তাদের পাশে দাঁড়ানো।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের সংবিধানে কাশ্মীরকে যে বিশেষ স্বায়ত্বশাসিত এলাকার মর্যাদা দিয়েছিল ৩৭০ ধারা তা বাতিল করেছে ক্ষমতাসীন বিজেপি ২০১৯ সালের ৫ আগস্ট। যা ১৯৪৭ সাল থেকে গত ৭০ বছর ধরে ছিল। এটি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ট রাজ্য, যা ভারতের সঙ্গে রয়েছে। এই ৩৭০ ধারা এবং ৩৫এ অনুচ্ছেদ যোগ হয়েছিল ভারত ও কাশ্মীরের নেতাদের দীর্ঘ আলোচনার ভিত্তিতে। দুটি ধারাই বাতিল করে দেওয়া হয়। ৩৫ এ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরে যেকেউ এখন জমি-বাড়ি কিনতে পারে ভিন্ন অঞ্চল থেকে এসে। অথচ জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেওয়া ছিল, যা বিশেষ ৩৭০ ধারা অনুযায়ী। পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে কাশ্মীরের সার্বভৌমত্ব অক্ষুণœ রাখা হয়।
কিন্তু ভারতে বর্তমানে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির নির্বাচনী ওয়াদা ছিল এটা বাতিল করা। কাশ্মীরের বাইরের মানুষকে সেখানকার জমি কেনার বৈধতা প্রদান করে বিজেপি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের জনতাত্ত্বিক বৈশিষ্ট্য বদলাতে চায়। এর মানে হচ্ছে মুসলিমদের সংখ্যা কমিয়ে আনা ও অন্য ধর্মের মানুষেদের সুবিধা দিয়ে তাদের সংখ্যা বাড়ানো।
আলোচনা সভায় বক্তারা কাশ্মীরের নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা ও তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।