২২শে জুমাদাল ঊলা শরীফ
মুবারক তাজদীদ, তাজদীদে মুজাদ্দিদ আ’যম
তামাম জাহান জুড়ে
করেননি কেহ এমন তাজদীদ
ধরা পৃষ্ঠের উপরে।
বাইশে জুমাদাল ঊলা শরীফ
এক মহিমান্বিত মুবারক দিন
এই দিনেতে আক্বদ করেছেন
যিনি সাইয়্যিদুল মুরসালীন।
কুল-উম্মতের মহান মাতা
হযরত কুবরা আলাইহাস সালাম
উনার সাথে মহান মহব্বত
তাই আজ ঈদে আকরাম।
ঈদেরও ঈদ নিকাহিল আযীম
হাবীব হাবীবা উনাদের নিসবত
ধরার মাঝে জারি করেন
খোশ কারাম মুর্শিদে ইজ্জত।
মাতারও মাতা উম্মুল মু’মিনীন
যিনি ঊলায়ে মুহতারাম
উনার ছানা-ছিফতে তোলপাড় রয়
ত্রিভুবনের সকল খাছ ও আওয়াম।
ইসলাম গ্রহণে প্রথমা তিনি
আসমান যমীন মাঝে
মহান খিদমতে সবার উপরে
তিনি ছিলেন সকাল সাঁঝে।
২৫ বছর খিদমত করেছেন
মুবারক জান-মাল দিয়ে
হাবীব পাক উনার সাথে তাই
মিলেছেন হুববী মোহনায় গিয়ে।
সবার যা ছিলো আরবের বুকে
উনার একাই ছিল তার চেয়ে বেশি
দ্বীন উনার তরে বিলিয়ে দিয়েছেন
সকাল-সন্ধ্যা আর দিবা-নিশি।
হাবীবে খোদা রয়েছেন ছিফত
করেছেন খালিক্ব-মালিক
কোনো মহিলার মতো নন তিনি
উনার শান-মান অলৌকিক।
হাবীবুল্লাহ উনার খিদমত করেছেন
করেছেন ছানা-ছিফত
আপদ-বিপদে সান্ত¡না দিয়েছেন
আর মুবারক সঙ্গতেও ছিলেন আলবৎ।
সম্মানিত আটজন উনাদের সাতজন
নূরী আওলাদে রসূল
উনার মাধ্যমেই পেয়েছি মোরা
সকল জান্নাতী মুবারক ফুল।
আহলে বাইত, আহলে রসূল
উনাদের মুবারক মহান আম্মা
নিসবতে কারাম হাক্বীক্বতে আজম
তিনি সব বিষয়েই তাম্মা।
হিজরতের তিন দিনের খিদমত
যদি হয় তারকার চেয়েও বেশি
২৫ বছরে খিদমত তাহলে
হবে কত রাশি রাশি?
হিসাব করে মিলানো যাবে না
করা যাবে না ক্বিয়াস
উনারতুলনা তিনিই শুধু
সবার করতে হবে বিশ্বাস।
উনার হুব্বে কাটাতে হবে
মোদের দিন আর রাত
উনার ইশকেই পাবো মোরা
দুই জগতের আবে হায়াত।
আহলে বাইত উনাদেরমূল তিনি
তিনি সাইয়্যিদাতু উম্মিল মু’মিনীন
উনার ছানা-ছিফত করে কাটাবো মোরা
কুল আশিক-আশিকা দায়িমীন।
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত