২০২৯ সাল পর্যন্ত নগদ সহায়তা অব্যাহত চান ব্যবসায়ীরা
‘শতভাগ অটোমেশন সময়ের দাবি’
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে সরকারের ২০২৬ সাল পর্যন্ত তৈরি পোশাক ব্যবসায়ীদের নগদ সহায়তা দেওয়ার কথা। ব্যবসায়ীরা ২০২৯ সাল পর্যন্ত এ সহায়তা অব্যাহত চান। নগদ সহায়তার কারণেই দেশের এ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ক্রাইসিসেও তারা টিকে আছেন বলে দাবি ব্যবসায়ীদের।
এছাড়া তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০.৫০ শতাংশ নির্ধারণ করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিক দাবি জানান তৈরি পোশাকখাতের ব্যবসায়ী নেতারা। গত শনিবার (২৫ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান (কচি), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত মাহবুবুল আলম। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ডলার সংকটসহ সম্প্রতি ব্যবসায়ীরা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, বাজেট সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তাব প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন।
‘শতভাগ অটোমেশন সময়ের দাবি’
দেশের ব্যবসা-বাণিজ্য পরিবেশবান্ধব এবং সব ক্ষেত্রে সহজ অগ্রসর ও পরিচালনা খরচ কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে কাস্টমস ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন এখন সময়ের দাবি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) প্রশিক্ষণ কর্মশালায় বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এ কথা বলেন।
বিভিন্ন তৈরি পোশাক শিল্পের মিড লেবেলের কর্মকর্তাদের নিয়ে বিজিএমইএ, এনবিআর ও কাস্টম বন্ড আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি ছিলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)