২০২২ সালের বয়লার আইন বাতিলের দাবি
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
২০২২ সালে প্রণীত বয়লার আইন বাতিল করাসহ বয়লার পরিচারকদের সনদ আগের অবস্থায় বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সব বয়লার পরিচারকরা।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ সব বয়লার পরিচারক বৈষম্যবিরোধী আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আশা করি সরকার ১০ দিনের ভেতরে দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বয়লার পরিচারকরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবো। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।
এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের বয়লার আইন নামে এই কালো আইনটি ফ্যাসিস্ট সরকার কোনও স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা না করে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করে এবং পার্লামেন্টও কোনও আলোচনা না করে একতরফাভাবে একটা কালো আইন পাস করেছে। এই কালো আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংবিধানের পরিপন্থি। এই কালো আইনের ব্যাপারে বিভিন্ন সময় প্রতিবাদ করা হলেও ফ্যাসিস্ট সরকার কোনও কর্ণপাত করেনি।
তিনি আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে আইন বয়লার ২০২২ বাতিল করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)