১৫০ টাকায় নামল কাঁচামরিচের কেজি
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের বাজারে যেন আগুন লেগেছিল। দেশের কোথাও কোথাও এক কেজি কাঁচা মরিচ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে সরকার আমদানির অনুমতি দেওয়ায় কাঁচা মরিচের দাম যে নিয়ন্ত্রণে আসবে, তার ইঙ্গিত মিলেছিল আগেই।
শেষ পর্যন্ত হলোও তাই। একদিকে দেশি কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে, ভারত থেকেও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকার কারওয়ান বাজার এলাকায় কেজিপ্রতি দেশি মরিচ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তবে ভারত থেকে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বিক্রেতাদের ভাষ্যমতে, ভারতের মরিচ বাংলাদেশের বাজারে আসায় দেশি মরিচের দাম কমে গেছে।
প্রসঙ্গত, ঈদের কয়েক দিন আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। ঈদ-উল-আজহার পর তা অস্বাভাবিক হারে বেড়ে যায়। রবিবার কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৩৫০-৪০০ টাকায়। শনিবার সেই দাম ছিল ৬০০ টাকা। দেশের কোনো কোনো এলাকায় তা ৭০০-৮০০ টাকা পর্যন্তও ছুঁয়েছিল।
মরিচ ব্যবসায়ী সোলায়মান বলেন, কাঁচা মরিচ ১৫০ টাকা করে কেজি বিক্রি করছি। এক হাজার কেজি এনেছিলাম। এখন ২০ কেজির মতো আছে। গতকাল ৫০০ কেজি বিক্রি হয়েছিল। দাম কমে যাওয়ায় বিক্রিও বেড়েছে।
এদিকে, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় গত ২৫ জুন এ নিত্যপণ্য আমদানির অনুমতি দেয় সরকার। তখন দেশে কাঁচা মরিচের দাম ছিল ২৫০ টাকা কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ২৮ হাজার ৪১০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
গত ২৬ জুন হিলি স্থলবন্দর দিয়ে ২৭ মেট্রিক টনের মতো কাঁচা মরিচ আমদানি হয়। এ স্থলবন্দর দিয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৫ থেকে ৩০ ট্রাক কাঁচা মরিচ আমদানি হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রবিবার চারটি ট্রাকে করে ভারত থেকে ৪০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। শুল্কায়ন ও আনুষঙ্গিক খরচ মিলে কেজিতে কাঁচা মরিচের আমদানি মূল্য পড়েছে প্রায় ৫৬ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












