শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল লাইন রেলপথ:

১৪ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয় এখন সাড়ে ১৯ হাজার কোটি টাকা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, রাত ৩:৩২
১৪ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয় এখন সাড়ে ১৯ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি জয়দেবপুর-ঈশ্বরদী। গুরুত্বপূর্ণ এ রেলপথ ডাবল লাইনে উন্নীত করার জন্য ২০১৮ সালে একটি প্রকল্প অনুমোদন করে সরকার, যার নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ হাজার ২৫০ কোটি টাকা। কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারও নিয়োগ দেয় বাংলাদেশ রেলওয়ে। তবে নানা জটিলতায় এ প্রকল্পে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় চীন। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও (সিসিইসিসি) চুক্তি বাতিল করে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে এসেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সংস্থাটি যে প্রস্তাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে, একই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১৯ হাজার ৫৩২ কোটি টাকা।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০১৬ সালে বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার আলোকে ঢাকার জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত বিদ্যমান রেলপথের সমান্তরালে নতুন একটি ডুয়াল গেজ রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্প ব্যয় কমানোর নির্দেশনা দেয়ার পরিপ্রেক্ষিতে গত বছর অর্থায়ন ও বাস্তবায়ন থেকে সরে দাঁড়ায় চীন। অর্থায়ন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে চীনা দূতাবাস সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) জানায়, তারা প্রকল্পটির ওপর স্বাধীন পেশাদার সংস্থা দিয়ে মূল্যায়ন ও পরীক্ষা-নিরীক্ষা করেছে। প্রকল্পের বিষয়ে কিছু ত্রুটি-বিচ্যুতির পরিপ্রেক্ষিতে চীনা সরকার প্রকল্পে অর্থায়ন করতে অপারগতা প্রকাশ করে।
তবে বাংলাদেশ রেলওয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্পটির ব্যয় ১ হাজার ৪৯৫ কোটি টাকা কমানোর নির্দেশনা দেয়া হয়েছিল। এর সঙ্গে একমত হতে পারেনি চীন। এজন্যই তারা অর্থায়ন থেকে সরে গেছে। অন্যদিকে প্রকল্পের ব্যয় না কমানো বা সরকারের ক্রয় কমিটি অনুমোদিত দর বহাল রাখার দাবি জানিয়েছিল সিসিইসিসি। এটি বহাল না থাকায় ঠিকাদারও চুক্তি বাতিল করে।
চীনের সরে যাওয়া এ প্রকল্পে পরবর্তী সময়ে এগিয়ে এসেছে জাইকা। বাংলাদেশ রেলওয়ে ও জাইকার যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে প্রস্তুতিমূলক জরিপের চূড়ান্ত খসড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে রেলপথটির যে রুট প্রস্তাব করা হয়েছে, তার সম্ভাব্য নির্মাণ ব্যয় ১৯ হাজার ৫৩২ কোটি টাকা। ১৬৪ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন রেলপথটি তৈরি হলে প্রতিদিন ৬৮টি ট্রেন চলতে পারবে। বর্তমানে সিঙ্গেল লাইনের রেলপথটির ট্রেন চলাচলের দৈনিক সক্ষমতা ২২টি ট্রেন। যদিও বাস্তবে প্রতিদিন এর দ্বিগুণেরও বেশি ট্রেন চলাচল করছে।
২০১৮ সালে অনুমোদিত ‘‌বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছিল ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে জাইকার প্রস্তুতিমূলক সমীক্ষা প্রতিবেদনের খসড়ায় উল্লেখ করা হয়েছে, রেলপথটির মাঠ পর্যায়ের নির্মাণকাজ শুরু হবে ২০২৫ সালে। প্রথমে শুরু হবে জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত অংশের কাজ। এর দুই বছর পর শুরু হবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে ঈশ্বরদী পর্যন্ত অংশের কাজ। নির্মাণকাজ শেষ হবে ২০২৯ সাল নাগাদ। তবে ২০২৮ সালের আগস্টেই রেলপথটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৮ সালে প্রকল্পটির নির্মাণ ব্যয় ছিল ১৪ হাজার ২৫০ কোটি টাকা। এখন জাইকা একই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা প্রস্তাব করেছে। এ ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে প্রকল্প পরিচালক বলেন, ‘প্রকল্পের আগের নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ২০১৮-১৯ সালের দিকে। প্রায় পাঁচ বছর পার হয়ে গেছে। এ পাঁচ বছরে শুধু মূল্যস্ফীতি যোগ করলে প্রকল্পটির ব্যয় প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়। এর বাইরে প্রকল্পটি বাস্তবায়নে জাপানের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। সবকিছু মিলিয়ে জাইকার প্রস্তাবিত নির্মাণ ব্যয় আমাদের কাছে গ্রহণযোগ্যই মনে হয়েছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২০ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২০ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২০ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২০ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২০ ঘণ্টা আগে