হোগলাপাতায় স্বপ্ন বোনেন মাফুজুল
নিজস্ব প্রতিবেদক:
মাফুজুল গণি, বয়স ৩০। এরই মধ্যে নিজেকে গড়ে তুলেছেন সফল উদ্যোক্তা হিসেবে। সৃষ্টি করেছেন কর্মসংস্থান, কেড়েছেন বিশ্বব্যাংকের দৃষ্টি। দেশীয় কাঁচামাল, শ্রম আর মেধার সমন্বয়ে হোগলাপাতা পণ্যে গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান।
নোনাজলের গুল্মজাতীয় উদ্ভিদ হোগলা। এটি মাটির ওপরে ৭৬-৯০ ইঞ্চি লম্বা হয়। প্রস্থ ১ ইঞ্চি। শেকড় মাটিতে থাকে ১০-১২ ইঞ্চি। গোড়ার দিকের শেকড় খানিকটা কচুগাছের মতো। নদীর দুই ধারে জন্মায় গাছ। প্রাকৃতিকভাবেই মানুষ হোগলাপাতা পেয়ে থাকে। জুলাই-আগস্টে এ পাতা সংগ্রহ করা হয়।
সম্প্রতি সাভারের ভাটপাড়া এলাকায় গড়ে তোলা গণি ক্রিয়েশন কারখানায় গিয়ে দেখা যায়, টিনের শেড দেওয়া লম্বা ঘরেই চলছে হোগলাপাতার দড়িতে কারুপণ্য তৈরির কর্মযজ্ঞ। দুই পাশে থরে থরে সাজানো বিক্রির জন্য প্রস্তুত কারুপণ্য। দারুণ মিশুক আর তারুণ্যদীপ্ত মাফুজুল গণি গল্পের ঝুড়ি খুলে বললেন, আজকের এ অবস্থানে আসা কতটা চ্যালেঞ্জিং ছিল।
২০১৮ সালে তিন মাসের অভিজ্ঞতা নিয়ে সাভারের ভাটপাড়া এলাকায় মাত্র তিনজন কর্মী নিয়ে শুরু করেন হোগলাপাতার কারুপণ্য তৈরির কাজ।
মাফুজুল গণি জানান, বর্তমানে কাজ করেন দুই হাজারের বেশি কর্মী। হোগলাপাতা থেকে তৈরি দড়ি আসে দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে। মাত্র একটি রুমে শুরু হওয়া কারখানাটির ব্যাপ্তি এখন চারটি শেডে। এখানকার কারুশিল্পীদের হাতের কারুকার্যে তৈরি হচ্ছে বাসকেট, হ্যাংগিং, ঝুড়ি, টপ, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, নার্সারি পট, মাদুল, সোফা সেট, ফুলদানিসহ প্রায় ২০০ ধরনেরের পণ্যসামগ্রী।
গল্পের একপর্যায়ে মাফুজুল গণির গলা ধরে আসে, চোখ ভিজে ওঠে। সফলতার আগে নিদারুণ কষ্টের কথা মনে পড়ে যায় বারবার। সে সময়ের কথা স্মরণ করে বলেন, ‘এ কাজ শুরু করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। অর্থাভাবে দিন কেটেছে। শুরুর দিকে মিরপুরের ঝুটপট্টি থেকে সুতা সংগ্রহ করতাম। খরচ কমানোর জন্য মাথায় করে সুতা বয়ে আনতাম। সংকোচে থাকতাম বন্ধু বা পরিচিতজনরা দেখে ফেলে কি না! এক আত্মীয় কারখানার জায়গা ভাড়া দেবেন বলে কথা দিয়েও পরে আর দেননি। স্থানীয় এক বৃদ্ধা এগিয়ে আসেন তখন। এমন বহু বিষয় পাড়ি দিয়ে আমি এখানে।’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।