হিন্দু ব্যবসায়ীর কয়েকশ কোটি টাকার প্রতারণা
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে বাকিতে লেনদেনের মাধ্যমে কয়েকশ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মহাদেব চন্দ্র নামের এক হিন্দুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতারণাসহ অন্তত ৮০টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়।
চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল আদালতে ওই মামলার শুনানি শেষে আদালতের বিচারক তার জামিন আবেদন নাকচ করে। অভিযুক্ত মহাদেব বাড়ি মাগুরা জেলায়।
মামলার বাদী মানিকগঞ্জ জেলার লিটন কুমার আইচ জানান, প্রায় এক বছর আগে বাদীর সাথে আসামির পরিচয় হয়। পরিচয়ের পর আসামি নগদ টাকায় মালামাল কিনে বাদীর মনে বিশ্বাস স্থাপন করে। পরে, আসামি বাদীর কাছ থেকে ২০২৪ সালের ৯ অক্টোবর থেকে ২০২৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ছয় কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৫৭৯ টাকার ৭৬ গাড়ি ভুট্টা কেনে। এর মধ্যে চার কোটি ২৪ লাখ ১৪ হাজার টাকা পরিশোধ করলেও বাকি দুই কোটি ৪১ লাখ ২ হাজার ৫৭৯ টাকা বকেয়া রাখে।
একইভাবে ঢাকার ব্যবসায়ী ও মামলার সাক্ষী ইসমাইল হোসেন রতনের কাছেও আসামি ১৭ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা বকেয়া রাখে। এভাবে শুধু দুজনের কাছেই আসামি মহাদেব ১৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৯৭৯ টাকা বকেয়া রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বাদী অভিযোগ করেন, আসামী মহাদেব এবং তার সাথের আরো কয়েকজন মিলে সারা দেশে বিভিন্ন বড় ব্যবসায়ীর নিকট থেকে কৌশলে কোটি কোটি টাকার মালামাল বাকিতে কিনে প্রতারণা করে আসছিলো।
বাদি পক্ষের আইনজীবী আল মামুন রাসেল জানান, আসামী মহাদেবের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় অন্তত ৮০টি মামলা রয়েছে। সে অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির লোক। কয়েকশ কোটি টাকা প্রতারণা ও ধর্ষণ মামলায় সে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি রয়েছে।
আদালত লিটন কুমার আইচের দায়ের করা এই মামলায় আসামী মহাদেবের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)