হাতবদলেই ৫ গুণ মূল্যবৃদ্ধি
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সবজি চাষের জন্য বিখ্যাত যশোরের একটি উপজেলা চৌগাছা। উপজেলার পৌরসভার বড় পাইকারি কাঁচাবাজার থেকে প্রতিদিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের সবজি সরবরাহ হয়। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে পাইকারি বাজারের ১০ ফুট দূরে খুচরা বিক্রয়কেন্দ্রে এবং ১০০ ফুটের মধ্যে আরেকটি খুচরা বাজারে ৫ গুণ বেশি টাকায় বিক্রি করছেন।
চৌগাছা বড় পাইকারি কাঁচাবাজারে দেখা যায়, একজন কৃষক ‘ফুলকপি তিনটি ৫ টাকা, তিনটি ৫ টাকা’ বলে হাঁক দিচ্ছেন। পাশ ফিরতেই দেখা যায়, বড় আকারের (প্রতিটি এক কেজির বেশি) ফুলকপি আরেক কৃষক ‘একটি ৫ টাকা, ৩টি ১০ টাকা’ বলে দাম হাঁকাচ্ছেন।
বড় পাইকারি কাঁচাবাজার থেকে ১০ ফুট দূরত্বে রয়েছে খুচরা বিক্রিকেন্দ্রে। এর ১০০ মিটার দূরে উপজেলা খুচরা বাজার। বাজার দুটিতে গিয়ে দেখা গেল, ফুলকপি প্রতি কেজি ২০-২৫, বাঁধাকপি ২০-২২, শিম ২৫-৩০, বেগুন ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০-৪০, আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষকেরা বলছেন, পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তারা সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়েও কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে। দিন দিন সবজির দাম কমে যাচ্ছে। ফলো মৌসুম শেষে তাদের লোকসানের মুখে পড়ার শঙ্কা রয়েছে।
যদিও ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে।
পাইকারি বাজারের বড় আড়তদার হিসেবে পরিচিত মুকুল হোসেন বলেন, খুচরা বিক্রেতারা যে পরিমাণ সবজি কেনেন, তার পুরোটা বিক্রি হয় না। তা ছাড়া খাজনা, বাজারের জায়গার ভাড়া, ব্যবসায়ীর মজুরি ও বিনিয়োগ অনুযায়ী লাভ- সব হিসাব মিলিয়ে তাদের বিক্রি করতে হয়।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি ও খোঁজখবর রাখছি। তবে দেশের আবহাওয়া অনুকূলে থাকায় সব এলাকায় স্থানীয় সবজি বাজারে এসে গেছে। ফলে আমাদের বাজারে সরবরাহ একই থাকলেও ব্যাপারীদের কাছে চাহিদা কমে গেছে। এ জন্য দাম কিছুটা কম।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)