হাট কাঁপাতে বাজারে আসছে রাজা-বাদশা
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর নয়াপাড়া গ্রামের আছর আলী শখের বশে ফ্রিজিয়ান জাতের দুইটি ষাঁড় পাঁচ বছর আগে সাড়ে তিন লাখ টাকায় কিনে লালন-পালন শুরু করেন। নিজের সন্তানের মত পরম-যতেœ আলগে রাখেন।
সে থেকে তাদের একজনের নাম রাখেন রাজা; আরেক জনের বাদশা। কালোর মাঝে সাদা রঙের দু’টি ষাঁড়ের রাজা দৈর্ঘ্য ১১ ফুট, উচ্চতা প্রায় ৯ ফুট, ওজন সাড়ে এগারো শ’ কেজি; আর বাদশা দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা প্রায় সাড়ে ৮ ফুট, ওজন এক হাজার কেজি।
রাজা-বাদশা একসাথেই থাকেন ও খাবার খায়; একজন আরেক জনের চোখের আড়াল হলেই চেঁচামেচি শুরু করেন। সময়ের ব্যবধান একটু বেশি হলেই চেঁচামেচি গর্জনে রুপ নেয়। আকর্ষণীয় এই জুটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন লোকজন। ষাঁড় দুটি যখন সীনা টান করে মাথা উচু করে তখন আকর্ষণ আরো বেড়ে যায়।
বুধবার বাড়িতে গিয়ে এমনই দেখা যায়; সোন্দর্য্য বাড়াতে দর্জির দোকান থেকে কাপড়ের জামা বানানো হয়। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজার দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা আর বাদশার দাম ৯ লাখ টাকা। তবে দাম কিছু কম বেশ হলেও এবার বিক্রি করে দিবেন।
তিনি বলেন, প্রায় পাঁচ বছর আগে বাজার থেকে কিনে আনার পর থেকে আদর যতেœই বড় করেছেন ষাঁড় দুটো। নিজের সন্তানের মতো বড় করতে পরিশ্রম করছেন পরিবারটি। রাজা বাদশার জন্য বানানো হয়েছে আলাদা শেড। রাজা-বাদশার জন্য রাখা হয়েছে ২৪ ঘণ্টা ইলেকট্রিক ফ্যানের সুব্যবস্থা। খাবারের বিষয়ে আলাদা যতœ নিতে হয়। প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে চিড়া, ভূষি, কলা, ধানের কুড়া, ছোলা,ভুট্টা,কাঁচা ঘাস, লাল চিনি ইত্যাদি।
রাজা বাদশার আকার, আকৃতি ও দেখতে অনেক সুন্দর। ফ্রিজিয়ান গরু রোগ প্রতিরোধী। বাংলাদেশে আবহাওয়ায় এই জাতের গরু খুবই মানানসই। এ জাতের গরু সাধারণত ১০০০-১৮০০ কেজি গোশত উৎপাদনে সক্ষম।
রাজা বাদশার মালিক আছর আলী জানান, অনেক যতœ করে আমি আমার রাজা বাদশাকে চার বছর ধরে লালন-পালন করছি। তাই আমার ই”ছা রাজা বাদশাকে বাড়ি থেকেই বিক্রি করে দিব। কোন ক্রেতা ক্রয় করলে রাজা বাদশার সাথে দুটি ছাগল ফ্রি দিব; এবং কোরবানির দিনের আগ পর্যন্ত ওদেরকে লালন-পালন করে দিব। সেই সাথে বাড়ি পৌঁছে দিবেন। তাই অপেক্ষায় আছেন আছর আলী। গত বছর রাজা বাদশার দাম সাড়ে ৯ লাখ টাকা হলে বিক্রি করেননি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জল হোসাইন জানান, ষাঁড় দুটো লালন-পালনের বিষয়ে নিয়মিত পরামর্শ দেয়া হতো। তিনি কোন ক্ষতিকর ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাঁড় দুটো লালন-পালন করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












