হাজার হাজার পর্যবেক্ষককে খাওয়াতে পারব না -পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক উপস্থিতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, গত নির্বাচনে ছিল ২৫ হাজার নির্বাচন পর্যবেক্ষক। কিন্তু হাজার হাজার, ওতোগুলোরে আমরা খাওয়াতে পারব না, আনতেও পারব না।
অনেক খরচ। আর তারা আসবেন, ঘুরে বেড়াবেন, আমরা খরচ দিতে যাব কেন? শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আপনাদের থাকা উচিত। আমরা জনগণের প্রতি আস্থা রাখি। জনগণ ভোট যাকে খুশি তাকে দেবে। এটা হলেই হলো। এর জন্য বাইরের কোনো সার্টিফিকেট আমাদের দরকার নাই।
নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটা নির্বাচন খেলা। বিভিন্ন দেশ লোক পাঠানোর কথা বলছে। তারাই উদ্যোগ নিয়েছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবেন। তারপরে বলছেন তাদের টাকা নাই। ইউরোপিয়ানরা বলছে আমাদের টাকা নাই, বাজেট নাই, আমরা বেশি নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে পারব না। বাংলাদেশ যদি উনাদের আনাগোনার পয়সা দেয়, এখানে থাকা খাওয়ার, হোটেলের পয়সা দেয়, তাহলে তারা কিছু লোক পাঠাতে পারে। আমাদের তাতে আপত্তি নেই।
মন্ত্রী আরও বলেন, কেউ হয়ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয়। এবং এসব হয়ত সেসব উদ্যোগেরই এক-একটি অংশ বিশেষ। সুতরাং এসব ভুলে যান। ওরা কি বলল না বলল সেটা তাদের বিষয়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।