হাইড্রোজেন সংরক্ষণে নতুন আশা দেখাচ্ছে নতুন ব্যাটারি
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
পরিচ্ছন্ন জ্বালানি খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো হাইড্রোজেন গ্যাস সহজে ও দক্ষতার সঙ্গে সংরক্ষণ করা। এই সমস্যার সমাধানে নতুন এক ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছে চীনা গবেষকরা। গ্যাস-সলিড হাইড্রাইড আয়ন নামের এই ব্যাটারি একই সঙ্গে বিদ্যুৎ ও হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম।
সাধারণত ব্যাটারিতে লিথিয়াম বা অন্যান্য পরিচিত উপাদান ব্যবহার করা হলেও, এই নতুন ব্যাটারি চলে ‘হাইড্রাইড আয়ন’-এর মাধ্যমে। এগুলো মূলত বাড়তি ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন আয়ন। অত্যন্ত শক্তিশালী হলেও সাধারণ অবস্থায় এই আয়নগুলো বেশ অস্থির থাকে, যা সরাসরি ব্যাটারিতে ব্যবহার করা দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল।
চীনা অ্যাকাডেমি অব সায়েন্সের অধীন ডালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সের (ডিআইসিপি) একদল বিজ্ঞানী ২০১৮ সাল থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের গবেষণাপত্রটি সম্প্রতি বিখ্যাত সাময়িকী ‘জুল’-এ প্রকাশিত হয়েছে।
নতুন এই ব্যাটারিতে ম্যাগনেসিয়াম ধাতু এবং হাইড্রোজেন গ্যাসকে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি যখন শক্তি ছাড়ে, তখন হাইড্রোজেন গ্যাস হাইড্রাইড আয়নে রূপান্তরিত হয়। আবার চার্জ করার সময় এই প্রক্রিয়াটি উল্টো দিকে ঘোরে এবং হাইড্রোজেন পুনরায় নির্গত হতে পারে।
গবেষণায় দেখা গেছে, এই ব্যাটারি মাইনাস ২০ থেকে ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম। এর প্রাথমিক ডিসচার্জ ক্ষমতা প্রতি গ্রামে ১ হাজার ৫২৬ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। এমনকি ৬০ বার চার্জ ও ডিসচার্জ করার পরও এটি এর ক্ষমতার ৭০ শতাংশ ধরে রাখতে পেরেছে। গবেষকরা ১০টি ছোট ব্যাটারি একসঙ্গে যুক্ত করে একটি বড় প্যাক তৈরি করেছে, যা ২.৪ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে একটি এলইডি বাল্ব জ্বালাতে সক্ষম হয়েছে।
এই নতুন ব্যাটারি ৯৩.৯ শতাংশ শক্তি দক্ষতা অর্জন করেছে। এটি প্রচলিত তাপীয় হাইড্রোজেন সংরক্ষণ পদ্ধতির তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ বেশি সাশ্রয়ী ও কার্যকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












