শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, রাত ১২:৪১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৭
হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

উনার আসল নাম মুবারক লুবাবা কুবরা, পিতা আল-হারিছ বিন হাযান বিন বুজাইর, বনু হিলাল গোত্রের মহিলা ছাহাবী, ৬ জন বিখ্যাত ব্যক্তিত্বের মাতা, উম্মুল ফদ্বল উপনামেই তিনি সমধিক পরিচিতা। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা খতিমুল মুহাজিরীন হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া বা স্ত্রী। তিনি হিজরতের পূর্বে দ্বীন ইসলাম গ্রহণ করেন। ইবনে সা’দের মতে তিনি হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পর ইসলাম গ্রহণ করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে, ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে তিনি প্রথম দিকের।
এক হাদীছ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- (এই চার বোন মু’মিনা- উম্মুল ফদ্বল, মায়মুনাহ, আসমা ও সালমা।) (ইছাবা)
বর্ণিত আছে যে, লোকে বলতো, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মাতা মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিতা শাশুড়ী, কারণ হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার এক বোন হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মাইমুনাহ) আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া আলাইহাস সালাম, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজে হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া, উনার অন্য এক বোন হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত হামযা আলাইহিস সালাম উনার আহলিয়া, অপর এক বোন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া, হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাতের পর উনার শাদী মুবারক হয় খলীফাতু রসূলিল্লাহ হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার সাথে অতঃপর উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনার শাদী মুবারক হয় হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে। (ইছাবা)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বৈমাত্রেয় বোন হযরত লুবাবা আছ-ছুগরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (উনার উপনাম আল-আসমা) ছিলেন সুবিখ্যাত মুসলিম সেনাপতি হযরত খালিদ বিন ওলীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে বিদায় হজ্জে উপস্থিত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরাফাতের দিন রোযা রেখেছেন কি-না এ সম্পর্কে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে প্রশ্ন উঠলে হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এক পেয়ালা দুধ প্রেরণ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন সেই দুধ পান করলে ইহা সুনিশ্চিত হয় যে, তিনি রোযা রাখেননি। (ইছাবা)
একবার হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা স্বপ্নে দেখলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারকের একটি অঙ্গ মুবারক উনার গৃহে। তিনি এই স্বপ্নের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানালে তিনি বললেন, হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার একজন পুুত্র সন্তান বিলাদত শরীফ গ্রহণ করবেন এবং আপনি উনাকে আপনার দুগ্ধ পান করাবেন। অতঃপর হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনাকে দুগ্ধ পান করান, তখন উনার দুগ্ধপানকারী নিজ সন্তান ছিলেন কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। (ইছাবা)
একদিন হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম উনাকে কোলে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আগমন করেন। তখন তিনি উনাকে দুগ্ধ পান করাতেন। তিনি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল আযহার অর্থাৎ কোল মুবারকে দিলে হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম তিনি নূরুশ শিফা মুবারক (ছোট ইস্তিঞ্জা মুবারক) করে দিলেন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার দুই কাঁধের মাঝখানে নিজ হাত দিয়ে মৃদু স্পর্শ করলেন। এতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার আওলাদ উনাকে কষ্ট দিলেন, মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি রহম করুন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি আপনার ইযার মুবারক পরিবর্তন করে অন্য একটি কাপড় পরিধান করুন। উহা আমি ধৌত করে দিবো। (তাবাকাত)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফত আমলে বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার আহাল হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি তখন জীবিত ছিলেন। হযরত আব্বাস আলাইহিস সালাম উনার অধিকাংশ সন্তান সন্ততি হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফে বিলাদত শরীফ গ্রহণ করেন। তন্মধ্যে হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের জ্ঞান ও পান্ডিত্যের জন্য ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছেন।
আবদুল্লাহ বিন ইয়াযীদ হিলালী বলেন-
ما ولدتْ نجيبة من فحل - كستةٍ من بطن أمّ الفضل
أكرم بها من كهلة و كهل
(হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফ থেকে আগত ৬ জন বীর পুরুষের ন্যায় অন্য কোন পবিত্র মাতা জন্ম দেননি- কোন পূর্ণ বয়স্ক পুরুষ অথবা পূর্ণ বয়স্কা স্ত্রীলোক উনার থেকে অধিক সম্মানিতা নন)। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সন্তানগণ হচ্ছেন- হযরত ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মা’বাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এই ৬ জন। হযরত উম্মে হাবীবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নামে উনার একজন কন্যা সন্তানও ছিলেন। (তাবাকাত)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ইবাদত বন্দেগীতে যথাসাধ্য মশগুল থাকতেন। তিনি প্রতি সপ্তাহে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) ও ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রোযা পালন করতেন। (তাবাকাত)
তিনি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন উনার পুুত্র হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত তাম্মাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ ইবনুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং আরো অনেকে। তিনি প্রায় ৩০টি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফে উনার বর্ণিত হাদীছ শরীফ সংকলিত হয়েছে।
(সূত্র: তাবাকাত, উসুদুল গাবা, ইছাবা, সিয়ারু আ’লামিন নুবালা)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক ৩ সেপ্টেম্বর, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক ১৮ আগস্ট, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক ৯ আগস্ট, ২০২৬ মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক ৭ জুলাই, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক ২২ জুন, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক ২২ জুন, ২০২৬ খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক ৪ মে, ২০২৬ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭) ৪ মে, ২০২৬ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম ২৪ এপ্রিল, ২০২৬ নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক ২৪ এপ্রিল, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক ১৩ এপ্রিল, ২০২৬ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক ১৩ এপ্রিল, ২০২৬