ইতিহাস
হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সেই মুবারক তরবারির ঘটনা
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্মানিত অকৃত্রিম মুহব্বত মুবারক উনার বিষয়টি কখনই বলা লেখা অর্থাৎ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এ কারণেই উনারা চূড়ান্ত কামিয়াবী মুবারক হাছিল করেছেন। সুবহানাল্লাহ! আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাওয়ানেহ উমরী মুবারক হতে বর্ণনা হয়েছে। যা আমরা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত শায়েখ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাপবিত্র জবান মুবারকেও শ্রবণ করেছি।
সেই বিশিষ্ট ছাহাবী উনার নাম মুবারক হচ্ছেন হযরত উকাশা ইবনে মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ইতিহাসে তিনি আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নামে সমধিক মশহুর। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই নাম মুবারকে উনাকে সম্বোধন মুবারক করতেন। সুবহানাল্লাহ!
তিনি যখন মহাসম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উনার উপর উনার পূর্ববর্তী আত্মীয়-স্বজনরা অনেক অত্যাচার করেছিলো, কষ্ট দিয়েছিলো। কিন্তু এরপরও তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মুহব্বত মুবারকে বিলীন হয়ে গিয়ে সকল নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। সুবহানাল্লাহ!
যখন মহাসম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম জিহাদ পবিত্র বদর জিহাদ সংগঠিত হলো তখন তিনি এই পবিত্র জিহাদে অংশগ্রহণ মুবারক করেন। জিহাদে তিনি অসামান্য বীরত্বের সাথে জিহাদ মুবারক করছেন। কোনো কিছুর পরওয়া না করে শত্রুবাহিনীর ব্যুহ ছিন্নভিন্ন করে এগিয়ে যাচ্ছেন হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। বিষয়টি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবলোকন মুবারক করছিলেন।
হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বহুল ব্যবহৃত একটি তরবারী মুবারক ছিলো। এই মুবারক জিহাদেও তিনি সেই তরবারী মুবারক ব্যবহার করছিলেন। হঠাৎ উনার সেই মুবারক তরবারী ভেঙে গেলো।
হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চিন্তিত হলেন। তিনি ভাবছেন শত্রুদের দ্রুত পরাস্ত করতে হলে তরবারির প্রয়োজন। কিন্তু এই মুহুর্তে তরবারী কোথায় পাবো। উনার এই হাল মুবারক দেখে উনাকে তলব মুবারক করলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি মুবারক খিদমতে আসার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাত মুবারক তুলে দিলেন একটি খেজুর গাছের ছড়ি। ছড়িটি হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার হাত মুবারকে নেয়া মাত্রই সেই খেজুরের ছড়িটি একটি চকচকে এবং ধারালো তরবারিতে পরিণত হয়ে গেলো। সুবহানাল্লাহ!
বিষয়টি দেখে হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চরম-পরমভাবে পবিত্র ফালইয়াফরহু পালন করতে করতে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং এই মুবারক তরবারি দিয়েই শত্রুপক্ষের একটি অংশকে নাস্তানাবুদ করে ছাড়লেন। সুবহানাল্লাহ!
পরবর্তীতে হযরত আবু মিহসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এই মুবারক ছড়ির তরবারি দিয়েই তিনি বনি আসাদের বিরুদ্ধে অভিযান, ভন্ড নবী দাবীদার তুলাইহার বিরুদ্ধে যুদ্ধেও ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ!
-মুহম্মদ শাহজালাল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুঘল আমলের নিরাপত্তা নিদর্শন হাজীগঞ্জ দুর্গ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৪র্থ পর্ব)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত শরীয়ত প্রতিপালনে খিলজী সালতানাতের কাজী মুগিসউদ্দিনের সাহসিকতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (২)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আক শামসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি: কসতুনতুনিয়া (ইস্তানবুল) বিজয়ে যার অবদান অনস্বীকার্য
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৯)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধের প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (১)
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সোনার বাংলাকে যেভাবে লুটপাট করেছিলো ফিরিঙ্গি বেনিয়ারা (৩)
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আব্বাসীয় সালতানাতের মুসলিম নৌশক্তি
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা বাগদাদ যেভাবে পিছিয়ে পড়লো
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৭)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












