সোমালিয়ানদের রোজা ও ইফতার
সোমালিয়া উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে সোমালিয়ারই রয়েছে সবচেয়ে বিস্তৃত সমুদ্র তটরেখা। চরম দরিদ্র ও অর্থসংকটের জাঁতাকলে বেড়ে ওঠা একটি ভাগ্যবিড়ম্বিত জনপদ এটি। সেই দারিদ্র্যপীড়িত মানুষগুলোর কাছেও রমজান আসে। তারাও ইফতার করেন, তারাবিহ পড়েন ও সাহ্রিতে বাহারি খাবার উপস্থিত করতে পছন্দ করেন।
রমজানের চাঁদ দেখার জন্য উচ্ছ্বাসমুখর পরিবেশে দল বেঁধে তারা খোলা স্থানে অবস্থান করেন। সে দেশের নিয়ম হলো প্রতিটি এলাকায় চাঁদ দেখতে হবে। অন্য এলাকার চাঁদ দেখার ওপর নির্ভর করলে হবে না। তারা প্রতিদিন মাগরিবের পর উচ্চ গলায় পরদিন রোজার নিয়ত করেন এবং এটা বেশ উল্লাসের সঙ্গে করেন।
সোমালিয়ানরা দরিদ্র হলেও রোজার মাসে আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন ইফতার, সাহ্রি ও তারাবিহতে। ইফতারের পর আর কোনো খাবার গ্রহণ করেন না। তাদের ইফতারের টেবিলে সাধারণত উটের গোশত ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন পদ থাকে। খেজুর, সমুচা, শরবত তো আছেই। তাদের একটি বিখ্যাত খাবার ওটকা। যা মূলত উটের গোশতের শুঁটকি। এটিও ইফতারের টেবিলে সাজানো থাকে।
সোমালিয়ানরা রাতের মূল খাবার গ্রহণ করেন এশা ও তারাবিহর পর। তারাবিহ পড়ে মসজিদ থেকে ফিরে এসে গ্রহণ করেন রাতের খাবার। রাতের খাবারের শীর্ষ পদ হলো আনবোলা। এটি তাদের ঐতিহ্যবাহী খাবার। আনবোলা রান্নায় তারা অনেক সময় ব্যয় করেন। আনবোলা প্রস্তুত করতে প্রয়োজন পড়ে মাখন, চিনি ও চালের সঙ্গে মিশ্রিত মটরশুঁটি। এরপর তা তিন থেকে পাঁচ ঘণ্টা আগুনে রাখা হয় যাতে কাঙ্ক্ষিত স্বাদ ও ঘ্রাণ আসে। উনুন থেকে নামানোর পর আবার কিছু চালের গুঁড়া, মাখন ও চিনি ছড়িয়ে দেওয়া হয়। সাহ্রিতে আনবোলাই সবার প্রথম পছন্দ। এ ছাড়া তারা চাল দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুত করেন। চাল দিয়ে প্রস্তুত করা খামিরে মসলা ও ভেষজ মাখিয়ে তৈরি করে আরেক ধরনের খাবার। সেটাতেও কখনো আবার গোশত অথবা মাছ যোগ করেন।
এলাচি ও দুধে তৈরি জিলাতিয়া হালুয়া মিশিয়ে রুটি খাওয়াও বহু সোমালিয়ানের পছন্দ। তারা নানা পদের হালুয়া তৈরি করেন। সোমালিয়ার দক্ষিণের অঞ্চলগুলোয় একসালুছুমালি খুব জনপ্রিয় খাবার। এটি তৈরি হয় বিভিন্ন ধরনের বাদাম ও তেল দিয়ে।
সোমালিয়ানদের ঐতিহ্যের অংশ হিসেবে রমজান মাসজুড়ে মসজিদগুলোয় মাহফিল চলে। কোথাও হাদিসের, কোথাও কোরআনের, কোথাও মাসআলা মাসায়েলের পাঠদান চলতে থাকে। কোনো মসজিদে তারাবিহর আগে হয়, কোনোটায় আবার তারাবিহর পড়ে হয়। সোমালিয়ানদের প্রথাগত নিয়ম, ইফতার করে কেউ আর বাড়িতে অবস্থান করেন না। সবাই তারাবিহর জন্য প্রস্তুত হয়ে যান। অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ হয়। ব্যক্তিগত বা পারিবারিক আয়োজন ছাড়া সুরা তারাবিহ হয় না। সোমালিয়ান সমাজের সাধারণ শিক্ষার হার কম থাকলেও কোরআনে হাফেজ আছেন ঘরে ঘরে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।