ইতিহাস
সুলত্বান দ্বিতীয় মুরাদের ঈমানী তাক্বত এবং এক খৃস্টান যাজকের করুণ পরিণতি
, ০৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাদিস ১৩৯১ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
সুলত্বান মুরাদ যখন ক্ষমতায় আসেন তখন উসমানীয় রাজধানীখ্যাত ইস্তাম্বুলে মুসলমানদের পাশাপাশি ইহুদী, খৃস্টানরাও জিযিয়া করের বিনিময়ে বসবাস করতো। সে সময় উসমানীয় ভূখন্ডে খৃস্টান মিশনারীগুলোর অপতৎপরতা ক্রমাগত বেড়েই চলেছিলো। সুলত্বান মুরাদ উনার সুদক্ষ গোয়েন্দা-বাহিনীর মাধ্যমে মিশনারীদের সকল অপতৎপরতার খবর পাচ্ছিলেন। তাই তিনি মিশনারীদের শায়েস্তা করতে উসমানীয় অঞ্চলগুলোতে তাদের নিষিদ্ধ ঘোষণা করলেন এবং যে সকল ব্যক্তিদের মাধ্যমে তারা মিশনারী কার্যক্রম পরিচালনা করতো, মুসলমানদের খৃস্টান হওয়ার জন্য চাপ প্রয়োগ করতো তাদেরকে গোপনে গ্রেফতার করলেন। ফলে মিশনারীরা মাত্র এক সপ্তাহেই দুর্বল হয়ে পড়লো।
সে সময় ইস্তাম্বুলে খৃস্টানদের একটি গোপন সংগঠন ছিলো। এরাই মূলত মিশনারীগুলোকে মদদ দিতো। এদের নেতা ছিলো খুবই কুটিল চরিত্রের। নাম যাজক লোরেঞ্জো। সে মিশনারীদের দুর্বল হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করলো এবং নতুন করে কর্মী সংগ্রহ শুরু করে অল্প কয়েকদিনে মিশনারীদের শক্তিশালী করে ফেললো। সুলত্বান মুরাদ গোয়েন্দা মারফত এ বিষয়টি জানতে পেরে সেই খৃস্টান যাজক লোরেঞ্জোকে গ্রেফতার করে নিয়ে আসলেন।
খৃস্টান যাজক লোরেঞ্জোকে যখন সুলত্বানের সামনে নিয়ে আসা হলো তখন লোরেঞ্জো বললো, সুলত্বান! আমাকে শাস্তি দেয়ার আগে আমি একাকী আপনার সাথে কিছু কথা বলতে চাই। তখন সুলত্বান মুরাদ উসমানীয় প্রাসাদের চূড়ায় একটি দেয়ালের কুটির ঘরে তাকে নিয়ে গেলেন এবং তার কথা শুনতে চাইলেন।
সুলত্বান আর লোরেঞ্জোর কথোপকথনটি তুর্কি ইতিহাসে ঠিক এভাবে লিপিবদ্ধ আছে-
লোরেঞ্জো: মহান সুলত্বান! নিঃসন্দেহে পূর্ববর্তী সুলত্বানদের চেয়ে আপনি অনেক শক্তিশালী। আপনার সুদক্ষ সেনাদল রয়েছে। আছে বিশ্বস্ত সেনা কমান্ডার এবং বুদ্ধিমান পাশারা। আপনি গত কয়েক বছরে অনেক ইউরোপীয় ভূমি বিজয় করেছেন। তবে আপনি চাইলে খুবই অল্প সময়েই বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক হতে পারেন এবং ইতিহাস আপনাকে বার বার স্মরণ করবে।
সুলত্বান: সেটা কিভাবে?
লোরেঞ্জো: আপনি চাইলে রোমের শাসকও হতে পারবেন। পুরো বিশ্ব আপনার পায়ের নীচে থাকবে। তবে এর জন্য আপনাকে খৃস্টান হতে হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ তাআলা’র পুত্র মানতে হবে। তাহলেই সব সম্ভব। নাউযুবিল্লাহ!
সুলত্বান: আমি কি ভুল শুনছি লোরেঞ্জো? তুমি মুসলিম জাহানের সুলত্বানকে খৃস্টান হওয়ার কথা বলছো!
লোরেঞ্জো: খৃস্টান হওয়াই আপনার জন্য উচিত হবে। এতেই আপনার কল্যাণ।
সুলত্বান (প্রচন্ড রেগে গিয়ে): যাজক লোরেঞ্জো! হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার নবী এটা মুসলমান হিসেবে আমি মানি। তবে আমি যে পথ অনুসরণ করি তা হচ্ছে সারওয়ারে দোআলম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার। উনি সকল নবী আলাইহিমুস সালাম উনাদের নবী এবং সকল রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি উনার নগন্য একজন উম্মত। আমি গুনাহগার হলেও কাফির হওয়ার মতো এতটা অধঃপতন আমার হবে না। ইনশাআল্লাহ! তবে রোমের প্রাচীরে একদিন আযানের ধ্বনি শোনা যাবে। তোমাদের পোপের এলাকাগুলোতে আমি ফৌজ পাঠিয়ে তাদের দ্বারা সম্মানিত দ্বীন ইসলাম উনার পতাকা উড়াবো। তোমাদের পোপ এবং তোমাদের পোপের সহকারীরাও একদিন নামায পড়বে। আর তোমাদের সকল ষড়যন্ত্রও নিস্তানাবুদ হয়ে যাবে। তবে তুমি এসব প্রত্যক্ষ করতে পারবে না। কারণ তোমার প্রাণবায়ু আমি নিজে বের করে দেবো পাপিষ্ঠ!
এই বলে সুলত্বান মুরাদ যাজক লোরেঞ্জোকে সেই প্রাসাদের চূড়া থেকে ছুড়ে ফেলে দিলেন এবং সেই পাপিষ্ঠ বিকট এক চিৎকার দিয়ে নীচে পড়ে গিয়ে জাহান্নামে পৌঁছে গেলো।
এই ঘটনার পর সুলত্বান মুরাদ কঠোর হস্তে মিশনারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলেন এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করলেন। এ থেকে বোঝা যায়, সুলত্বান মুরাদের ঈমানী তাক্বত কতটা মজবুত ছিলো। সুবহানাল্লাহ!
- মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












