সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সুন্দরবনে শুরু হয়েছে গোলপাতা আহরণ মৌসুম। এ মৌসুমকে ঘিরে গত ৩১ জানুয়ারি থেকে সুন্দরবনে গোলপাতা আহরণের কাজ শুরু করেছেন বাওয়ালীরা। এর আগে ২৯ ও ৩০ জানুয়ারি বাওয়ালীরা গোলপাতা আহরণের জন্য বনবিভাগে রাজস্ব জমা দিয়ে পাস-পারমিট (অনুমতিপত্র) সংগ্রহ করেন। এরপর তারা নৌকাসহ অন্যান্য সরঞ্জামাদী নিয়ে বনের অভ্যন্তরের গোলপাতা কুপের উদ্দেশ্যে যাত্রা করেন।
কুপে পৌঁছে গোলপাতা আহরণের কাজ শুরু করেছেন বাওয়ালীরা। বাওয়ালীদের আহরণকৃত প্রতি কুইন্টাল গোলপাতায় বনবিভাগকে রাজস্ব প্রদাণ করতে হবে ৭০ টাকা করে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার শেখ আনিসুর রহমান জানান, চাঁদপাই রেঞ্জে দুইটি গোলপাতার কুপ রয়েছে। একটি শেলা গোলপাতা কুপ, অপরটি চাঁদপাই গোলপাতা কুপ। এই কুপ দুইটি থেকে এ মৌসুমে ৭ হাজার ৫০ মেট্রিক টন গোলপাতা আহরণ করা যাবে। এরমধ্যে শেলা কুপ থেকে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন ও চাঁদপাই কুপ থেকে ৩ হাজার ৪০০ মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে।
আহরণকৃত প্রতি কুইন্টাল গোলপাতায় বনবিভাগকে ৭০ টাকা করে রাজস্ব প্রদান করতে হবে বাওয়ালীদেরকে। গত মৌসুমে এ দুই গোলপাতার কুপ থেকে বনবিভাগের রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৯ লাখ টাকা। তবে গতবারের তুলনায় এবার পাস-বিএলসি কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংকায় রয়েছে বনবিভাগ।
এছাড়া পাস ব্যতিরেকে অতিরিক্ত গোলপাতা আহরণ করলেও জরিমানায় পড়বেন বাওয়ালীরা। গোলপাতা আহরণকালে বনের অন্য কোনো গাছপালা কাটলে কিংবা ক্ষতিসাধন করলে তাতেও জেল-জরিমানার বিধান রয়েছে।
ঢাংমারী স্টেশন অফিসার মহসিন আলী বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে শেলা কুপের গোলপাতা আহরণ সম্পন্ন হবে। এরপরই চাঁদপাই কুপের গোলপাতা আহরণ শুরু হবে। মার্চ মাস পর্যন্ত চলবে চাঁদপাই কুপের গোলপাতা আহরণ।
তিনি বলেন, মূলত প্রতি বছর ডিসেম্বরে গোলপাতা আহরণ মৌসুম শুরু হলেও বাওয়ালীরা নৌকা প্রস্তুত করে নিয়ে আসতে দেরি হওয়ায় এবার আহরণ দেরিতে শুরু হয়েছে। দিনকে দিন গোলপাতা আহরণে বাওয়ালীদের আগ্রহ কমছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)