সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে
মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে তার চলাফেরায় সন্দেহ হলো রেলওয়ে গোয়েন্দা পুলিশের। ট্রেন থেকে তাকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো।
বারবার জিজ্ঞেস করার পরও আক্তার জানান, তার সঙ্গে কোনো অবৈধ পণ্য নেই। সন্দেহ তাতেও দূর হয় না পুলিশের। শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে আক্তারের হাতে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্রের ফাইলে পাওয়া যায় ২০০ পিস ইয়াবা। গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনাকারী রেল পুলিশের এক কর্মকর্তা পরিস্থিতি তুলে ধরে বলেন, চেহারার সঙ্গে শরীরের গড়ন একদমই মিলছিল না। দূর থেকে মনে হচ্ছিল, তারা ‘গর্ভবতী’। সন্দেহবশত ট্রেনে থাকা দুই নারীর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় বিশেষ কায়দায় শরীরে তারের মতো পেঁচিয়ে রাখা গাঁজা। সম্প্রতি আখাউড়া রেলস্টেশনে লোকাল ট্রেনে এই ঘটনা ঘটে।
এভাবেই অভিনব সব কৌশলে দেশের বিভিন্ন সীমান্তপথে আনা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার করা হচ্ছে ট্রেনে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যাত্রীবেশে ট্রেনে উঠছেন মাদক কারবারিরা। এই মাদক পাচারে নারী ও শিশুদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাদক পাচার করতে গিয়ে কেউ সাজছেন রোগী, কেউ বা ‘গর্ভবতী’। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বেনাপোল, আশুগঞ্জসহ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে পাচারকারীদের দেখা মিলছে।
বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগর হয়ে আসা মাদক ট্রেনে পাচার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, গত মাসে (নভেম্বর) এই থানার অধীন জেলার ১১টি রেলস্টেশন এলাকায় বিভিন্ন ট্রেনে ২৫০টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার ৪০০ পিস ইয়াবা। এ ছাড়া ট্রেন থেকে ছয় কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ বোতল ইস্কফ উদ্ধার করা হয়। মোট মামলা করা হয়েছে ১৮টি। সর্বশেষ গত সোমবার ভোররাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অভিযান চালিয়ে যাত্রীবেশী দুই কারবারির কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে সিলেট গোয়েন্দা পুলিশ। দুটি ট্রলিতে থাকা এসব গাঁজা উদ্ধার করে দুই মাদক কারবারিকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। গাঁজাসহ আটক ব্যক্তিরা হলেন আয়াত আলী ও সাগর। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারতীয় বিভিন্ন সীমান্ত ছাড়াও মায়ানমার সীমান্তপথেও ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে। সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ-উখিয়ার জল ও স্থল সীমান্ত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম হলেও ৩০টি পয়েন্ট দিয়ে দেশে ইয়াবা আনছে পাচারকারীরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বান্দরবান ও কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী বিশেষ করে নাইক্ষ্যংছড়ি, টেকনাফ ও উখিয়া উপজেলা দিয়ে পাহাড়, নাফ নদী ও বঙ্গোপসাগর ব্যবহার করে বাংলাদেশে মাদক পাচার করে আনা হচ্ছে। এরপর তা দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। কক্সবাজার থেকে সড়ক ও নৌপথের পাশাপাশি রেলপথে ইয়াবা পাচারের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কয়েক মাস ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকের বড় বড় চালান পাচার করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা থানার পুলিশের কক্সবাজার রেলস্টেশনে কোনো অফিস না থাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এই সুযোগে এই রেলস্টেশনও কারবারের বড় কেন্দ্র হয়ে উঠেছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার-ঢাকা রুটে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি বিরতিহীন (শুধু চট্টগ্রাম স্টেশনে থামে) ট্রেন চলাচল করে। এছাড়া কক্সবাজার থেকে চট্টগ্রামে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এসব ট্রেনে করে ইয়াবা পাচার করা হচ্ছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিরা ট্রেনে ইয়াবা বহনের সময় পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ইয়াবা এক জায়গায় রাখে, নিজেরা অন্য জায়গায় বসে।
ইয়াবাসহ বিভিন্ন মাদক ট্রেনে করে পাচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে। রেলওয়ে পুলিশ জানায়, এসব মাদক পাচারে একাধিক ‘লাইনম্যান’ জড়িত রয়েছে। মাদক আনা হয় সীমান্ত এলাকার বিভিন্ন বাড়ি থেকে।
অভিযান পরিচালনাকারী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর মাদক পাচারের রুট পরিবর্তন করেছে পাচারকারীচক্র। সীমান্ত এলাকায় বিকল্প পথ বেছে নেওয়ার পাশাপাশি এখন ট্রেনেও তারা মাদক পাচার করছে ব্যাপক হারে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।