শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা

ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত; অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, সকাল ৫:৩৯
সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলার ঘটনা ঘটেছে।
সোমবার মার্কিন বাহিনীর এসব সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
জানা গেছে, দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্র এলাকার মার্কিন ঘাঁটিসহ আল-শাদ্দাদি ও আল-হাসাকার ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়।
একই দিন সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী রয়েছে, তিনটি সশস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটে।
এদিকে, আল মায়াদিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী বলেছে- তারা সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় মার্কিন ও কোয়ালিশন বাহিনীর কাছে দুটি একমুখী হামলার ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি, আল মায়াদিন

ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত; অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান:
ইরান নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি নিজের পূর্ণ সমর্থন আবারও নিশ্চিত করেছে। একইসঙ্গে অবিলম্বে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি গণহত্যা বন্ধ করারও আহ্বান জানিয়েছে তেহরান।
গত সোমবার হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের এ সমর্থন ঘোষণা করেন।
তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি পণ্য প্রবেশ করার জন্য অবিলম্বে ইসরাইলকে মিশর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং ব্যাপকভাবে উন্মুক্ত করে দিতে হবে। একইসঙ্গে গাজার অভ্যন্তরে হাজার হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা থেকে তেল আবিবকে বিরত থাকতে হবে।
ফোনালাপে ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, গত ১৭ দিন ধরে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার ওপর ব্যাপক বোমাবর্ষণ করা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধাদের মনোবলে বিন্দুমাত্র চিড় ধরেনি এবং এই মনোবলে কখনোই শত্রুরা ফাটল সৃষ্টি করতে পারবে না। এ সময় তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থনের ভূয়সী প্রশংসা করে একে ‘গতিশীল ইসলামি কূটনীতি’ বলে মন্তব্য করেন। হামাস নেতা বলেন, অবিলম্বে জ্বালানী ও ওষুধ সরবরাহ করা না হলে গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।
ফোনালাপে জিহাদ নেতা জিয়াদ আন-নাখালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দৃঢ় মনোবল ধরে রেখে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থন ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ইরান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৬ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৬ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৬ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৬ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৬ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৬ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে