সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪২)
ফানা-বাক্বার বেনযীর দৃষ্টান্ত মুবারক
কাট্টা কাফির কা’ব বিন আশরাফকে হত্যা:
এই ঘটনাটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফসহ বিভিন্ন হাদীছ শরীফ, সীরাত, তারীখ ও তাফসীরগ্রন্থে উল্লেখ রয়েছে।
হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি কা’ব বিন আশরাফের নিকট গিয়ে বললেন, ‘এই ব্যক্তি (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনি আমাদের কাছে ছাদাক্বাহ্ চান এবং তিনি আমাদেরকে অনেক কষ্টে ফেলেছেন। তাই বাধ্য হয়ে আমি তোমার কাছ থেকে কিছু ঋণ গ্রহণের জন্য এসেছি।’
কা’ব বিন আশরাফ বললো, ‘মহান আল্লাহ পাক উনার ক্বসম! উনার কারণে আপনারা আরো বিরক্ত হবেন, আরো অতিষ্ট হবেন। আমি আপনাকে প্রথম থেকেই বলে আসছি। আমি যা বলছি তাই ঘটবে।’ না‘ঊযুবিল্লাহ! হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘আমরা তো উনাকে অনুসরণ করছি। পরিণাম ফল কি দাঁড়ায় তা না দেখে এখনই উনার সঙ্গ পরিত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি তোমার কাছে এক ওয়াসাক্ব বা দুই ওয়াসাক্ব খাদ্য ধার চাই।’
কা’ব বিন আশরাফ বললো, ‘হ্যাঁ; (ঋণ তো পেয়ে যাবেন তবে) আমার কাছে কিছু বন্ধক রাখুন।’ হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘তুমি কোন্ জিনিস (বন্ধক) চাও?’ সে বললো, ‘আপনাদের আহলিয়া উনাদেরকে আমার নিকট বন্ধক রাখুন।’ না‘ঊযুবিল্লাহ! উনারা (হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং হযরত আবূ নায়িলাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ) উনারা বললেন, ‘তুমি আরবের সুদর্শন লোক, আমরা আমাদের আহলিয়া উনাদেরকে তোমার কাছে কি করে বন্ধক রাখব?’ তখন সে বললো, ‘তাহলে আপনাদের সন্তান উনাদেরকে আমার কাছে বন্ধক রাখুন।’ উনারা বললেন, আমরা আমাদের সন্তান উনাদেরকে তোমার কাছে কি করে বন্ধক রাখি? যদি আমরা তা করি, তাহলে আমাদের সন্তান উনাদেরকে লোকজন এই বলে সমালোচনা করবে যে, ‘মাত্র এক ওয়াসাক্ব বা দুই ওয়াসাক্ব খাদ্যের বিনিময়ে আপনাদেরকে বন্ধক রাখা হয়েছিলো।’ এটাতো আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। তবে আমরা তোমার কাছে অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। কা’ব বিন আশরাফ এই প্রস্তাবে রাজি হলো। অবশেষে হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি কা’ব বিন আশরাফকে পুনরায় যাওয়ার ওয়াদা দিয়ে চলে আসলেন।
এরপর তিনি কা’ব বিন আশরাফের দুধ ভাই হযরত আবূ নায়িলাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে সাথে নিয়ে এক রাতে তার নিকট গেলেন। কা’ব বিন আশরাফ উনাদেরকে দুর্গের ভিতরে আসতে বললো। তার বাড়িটা ছিলো দুই তলা, সে উপর তলা থেকে নিচে নেমে আসতে লাগলো। তখন তার স্ত্রী তাকে বললো, ‘এই সময় তুমি কোথায় যাচ্ছো?’ সে বললো, ‘কোনো অসুবিধা নেই। হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং আমার ভাই হযরত আবূ নায়িলাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা তো আমার দুধ ভাই। আমি উনাদের নিকট যাচ্ছি।’
কা’ব বিন আশরাফের স্ত্রী বললো,
أَسْمَعُ صَوْتًا كَأَنَّهُ يَقْطُرُ مِنْهُ الدَّمُ قَالَ إِنَّمَا هُوَ أَخِي حَضْرَتْ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَرَضِيعِي حَضْرَتْ أَبُو نَائِلَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ إِنَّ الكَرِيمَ لَوْ دُعِيَ إِلَى طَعْنَةٍ بِلَيْلٍ لَأَجَابَ
‘আমি এমন একটি আওয়াজ শুনতে পাচ্ছি যেন তার থেকে রক্তের ফোঁটা ঝড়ছে।’ কা’ব বিন আশরাফ বললো, ‘নিশ্চয়ই তিনি হচ্ছেন আমার ভাই হযরত মুহম্মদ ইবনে মাসলামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং আমার দুধ ভাই হযরত আবূ নায়িলাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা এসেছেন। (উনারা অপরিচিত কোনো লোক নন। আমি উনাদের নিকট যাচ্ছি। আর) নিশ্চয়ই ভদ্র মানুষকে রাতের বেলা বর্শা বিদ্ধ করার জন্য ডাকলেও সে অবশ্যই ডাকে সাড়া দেয়।’
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।