সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, ‘মাইর কম হয়েছে’
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
‘দৈনিক দেশবাংলা’র প্রতিনিধি মামুন অর রশিদের ওপর হামলা চালিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে ছিলেন মামুন। কিছুক্ষণ পর আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান তার ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশে গলা চেপে ধরেন।
একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। প্রায় আধঘণ্টা ধরে চলে তার ওপর নির্যাতন।
ঘটনার পর রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল গেটে বিক্ষোভ করেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা। এসময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
হামলার কারণ সম্পর্কে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে জুবাইদুরকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিত। আজকে আমাকে হত্যার উদ্দেশে হামলা করে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বিএনপি নেতা জুবাইদুর বলেন, সে (সাংবাদিক মামুন) আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল অনলাইনে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম, সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি, তারপর তাকে পেটানো হয়েছে। তবে তার মাইর কম হয়েছে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)