সরবরাহ বাড়লেও দাম কমেনি আমের
আমের রাজধানী রাজশাহীর বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে ব্যাপকহারে। ভরা মৌসুম হওয়ায় এখন অলিগলিতে বিক্রি হচ্ছে আম। নানা জাতের আম প্রতিদিনই নামানো হচ্ছে বাগান থেকে। সরবরাহ বেড়ে বাজার জমে উঠলেও দাম কমেনি।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে আকারভেদে ছোট গোপালভোগ ২৪০০ টাকা, মাঝারি ২৬০০ টাকা ও বড় আকারের গোপালভোগ ২৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। সদ্য বাজারে আসা হিমসাগর (রসাপাত) আম বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৬০০ টাকা মণ দরে। এই হাটে কম মিষ্টির লক্ষ্মণভোগ বা লখনা আম ১৫০০ থেকে ১৮০০ টাকা ও রানিপছন্দ আম ২০০০ থেকে ২২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর মৌসুমের প্রথম নামা গুটি এবং গত সপ্তাহ থেকে বাজারে আসা তোতাপুরিসহ বিভিন্ন বনেদিজাতের আমের দাম প্রতি মণ ১৫০০ থেকে ১৮০০ টাকা।
আমচাষি ও ব্যবসায়ী আফাজ উদ্দিন মোল্লা বলেন, এবার প্রশাসনের বেঁধে দেয়া সময়েরও অনেক পরে বাগান থেকে সবাই আম নামাচ্ছেন। মৌসুমের শুরুতে প্রচুর মুকুল আসায় বাগানগুলো এখনো কাঁচা-পাকা আমে ঠাসা। তাই জেলার অধিকাংশ বাগানে ঝুলছে গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হিমসাগর ও লক্ষ্মণভোগসহ হরেক জাতের আম। পর্যায়ক্রমে আমগুলো বাজারে উঠতে শুরু করেছে।
বানেশ্বর হাটের আম ব্যবসায়ী শামীম মিয়া বলেন, সাধারণত জাতভেদে আম ওঠার পর শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন মণপ্রতি গড়ে ১০০ থেকে ২০০ টাকা করে দাম বাড়ছে। আর মৌসুমের শেষ হয়ে এলে সরবরাহ কমতে থাকে। তখন দুই দিন পরপর এক লাফে মণপ্রতি আমের দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়ে। তাই আমের দাম এখন আর কমবে না।
এদিকে মৌসুমি ব্যবসায়ীদের অনেকেই অনলাইনে সক্রিয় হয়ে উঠেছেন। বাগান থেকে নানা জাতের আম সংগ্রহ করে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করছেন দেশের বিভিন্ন অঞ্চলে। সেসব প্ল্যাটফর্মে আমের দাম আরও বেশি।
অনলাইনে মৌসুমি ফল ব্যবসায়ী রাশিদুল ইসলাম রাসেল বলেন, ‘আমার বাড়ি রাজশাহী। অনলাইন ম্যাংগো শপ নামে ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আম পৌঁছে দিচ্ছি।’
ফেসবুকের বিভিন্ন পেজে ঢুঁ মেরে দেখা যায়, অনলাইন বাজারে হিমসাগর আম ৮০ থেকে ১০০ টাকা, গোবিন্দভোগ ৬০ থেকে ৮০ টাকা, গুটি আম ৬০ থেকে ৮০ টাকা ও ল্যাংড়া ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মোজদার হোসেন বলেন, রাজশাহীতে এবার ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৬টি আমগাছ আছে। গত বছরের তুলনায় বাগান বেড়েছে ১ হাজার ৬৩ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩.২০ টন। এবার রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আমবাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।