সরকারি প্রতিষ্ঠানের ‘অলস’ অর্থের পাহাড় ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ দেশের ব্যাংকগুলোতে জমা রয়েছে। অলস আমানত থেকে প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ সুদ কামাই করছে। প্রতিষ্ঠানগুলো বছর শেষে বড় অঙ্কের মুনাফা দেখছে। তবে অর্থ সংকটে থাকলেও সরকার এসব প্রতিষ্ঠানের ‘অলস’ আমানতের টাকা কাজে লাগাতে পারছে না। বরং সরকার উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকট মোকাবিলা করছে। এতে সরকারের ঋণের বিপরীতে সুদ ব্যয় দিন দিন বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংকে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ কোটি টাকা। গত বছরের শেষে এ পরিমাণ ছিল ২ লাখ ৬৪ হাজার ৩০৪ কোটি টাকা। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে আমানত বেড়েছে ২১ হাজার ৫৯৮ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়িয়েছে। এর ফলে ব্যাংকগুলোর সুদহারও বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেশি লাভের আশায় ব্যাংকে আমানত রাখছে।
উদাহরণ হিসেবে বলা যায়, জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ১৪৫ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৮২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৬৩ কোটি টাকা বা ৭৭ শতাংশ। পদ্মা অয়েলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত ব্যাংকে আমানতের সুদহার বৃদ্ধির কারণেই মুনাফায় এ প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকে রাখা আমানত থেকে প্রতিষ্ঠানটি ১৭৭ কোটি টাকা সুদ আয় করেছে, যেখানে গত বছর এ আয় ছিল ১০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ৭৭ কোটি টাকা। ব্যাংকে আমানত রেখে যে সুদ আয় হয়, তার বিপরীতে তেমন কোনো খরচ না থাকায় এই আয় সরাসরি কোম্পানির মুনাফায় যুক্ত হয়। ফলে অন্যান্য খরচ না বাড়লে, সুদ আয় বাড়ার সঙ্গে সঙ্গে মুনাফাও উল্লেখযোগ্য হারে বাড়ে।
তবে এসব প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে টাকা রেখে এখন ফেরত পাচ্ছে না। আগের সরকারের আমলে পানিবায়ু ট্রাস্টের পদ্মা ব্যাংকে রাখা ৮৭৩ কোটি টাকা তুলতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের মেয়াদি আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৯৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারের বিভিন্ন কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর আমানত শ্রেণিভুক্ত হয়েছে ‘সরকারি খাতের মেয়াদি আমানত’ হিসেবে, যার পরিমাণ ৫৫ হাজার ৮২০ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।