সরকারি টাকায় প্রথম আলোর প্রচারণা!
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এক সময় প্রথম আলোর সঙ্গে ছিলেন। সেই কমিশনের পরামর্শে প্রচার সংখ্যা নিয়ে জরিপ করেছে বিবিএস। এখানে বিবিএসকে দিয়ে ভুয়া জরিপ করিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রথম আলোর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। তারা বলছেন, সরকারি টাকায় দেশের কত ভাগ মানুষ পত্রিকা পড়ে সেটা জানার জন্য জরিপ হতে পারে, কিন্তু কোন পত্রিকার পাঠক বেশি তা জানার চেষ্টা করা উদ্দেশ্যপ্রণোদিত। আর এ হিসাব দিতে পারবে সংবাদপত্র এজেন্টরা। সংবাদপত্র হকার ও এজেন্টদের কাছ থেকে কোনো তথ্য না নিয়ে মনগড়া পক্ষপাতদুষ্ট জরিপের পেছনে সরকারের ৪ কোটি টাকা খরচ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ থেকে ৭ জানুয়ারি পরিচালিত জরিপটির পেছনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা। শুধু জরিপ চালাতে প্রায় ২ কোটি ২৬ লাখ ও সম্মানী বাবদ প্রায় ৫৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া মূদ্রণ, প্রচারণাসহ অন্যান্য ব্যয় রয়েছে।
বিবিএসের ওই প্রতিবেদনের ভিত্তিতে চার মাস পর ‘দেশে পত্রিকার পাঠকদের ৫৭% প্রথম আলো পড়েন’ শিরোনামে প্রথম আলোর প্রতিবেদনের সমালোচনা করেছেন খোদ গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির। তিনি অনলাইনে লিখেছেন, জানুয়ারিতে পরিচালিত জরিপের তথ্য নিয়ে প্রথম আলো চার মাস পর এসে আবার কেন রিপোর্ট প্রকাশ করল তা অবাক হওয়ার মতোই ঘটনা বৈকি! আদতে চার মাস আগের রিপোর্ট নতুন খবর হতে পারে কি না সেটাও ভেবে দেখার বিষয়। জরিপের একটি অংশ ব্যবহার করে চার মাস পর নিজেদের আধিপত্যই কি নতুন করে প্রকাশ করল তারা?
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।