সম্মানিত শরীয়ত প্রতিপালনে খিলজী সালতানাতের কাজী মুগিসউদ্দিনের সাহসিকতা
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
সময়টা তখন খিলজী সালতানাতের। সে সময় দিল্লীর ক্ষমতায় সুলতান জালালুদ্দিন খিলজী। যিনি ইতিহাসবিখ্যাত সুলতান আলাউদ্দিন খিলজীর শশুর। তিনি সে সময় কোড়া অঞ্চলের প্রশাসক ছিলেন। এ সময় তিনি দেবগিরি আক্রমন করেন এবং প্রচুর সম্পদ অর্জন করেন।
সম্পদগুলো অর্জন করার পর তিনি দরবার ডাকেন এবং দরবারে আমন্ত্রন জানান তৎকালীন বিশিষ্ট আলিম এবং কাজী মুহম্মদ মুগিসউদ্দিনকে। আলাউদ্দিন খিলজী কাজী মুগিসউদ্দিনকে প্রশ্ন করেন, আমি দেবগিরি বিজয় করে যেসব সম্পদ পেয়েছি তা আমি আমার নিজের কাছেই রেখেছি। এটা কি সালতানাতের কোষাগারে দেয়ার প্রয়োজন আছে কি?
উত্তরে কাজী মুগিসউদ্দিন দৃঢ়কণ্ঠে বললেন, এই অভিযানে অর্জিত সম্পদ সালতানাতের মুসলিম সেনাদের দ্বারাই অর্জিত হয়েছে। তাই এই সম্পদ অবশ্যই বাইতুল মালে জমা দিতে হবে। তখন সুলতান বললেন, এ কেমন কথা? এই অভিযানে আমি নিজে লড়েছি। এটা ছিলো এমন এক স্থান যার কথা এর আগে দিল্লীর লোকেরাও জানতে পারেনি।
তখন কাজী মুগিসউদ্দিন শান্তকণ্ঠে বললেন, আপনি আমাকে সম্মানিত শরীয়ত উনার মাসয়ালা জিজ্ঞাসা করেছেন। আমি তাই বলেছি। তখন আলাউদ্দিন খিলজী প্রশ্ন করলেন, আমি বাইতুল মাল থেকে কি পরিমাণ ভাতা নিতে পারি?
তখন কাজী মুগিসউদ্দিন বললেন, আপনি যদি হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের অনুসরণ করেন তাহলে নিজের এবং পরিবারের জন্য ২৩৪ তংকা গ্রহণ করতে পারেন। অথবা চাইলে আপনি দরবারের আমীরদের পরিমাণ ভাতাও গ্রহণ করতে পারেন। অথবা তাদের চেয়ে সামান্য কিছু বেশিও নিতে পারেন যেমন আপনার সম্মান ও বিশিষ্টতা থাকে। এই তিন পন্থার বাইরে যদি আপনি বাইতুল মাল থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করেন, লালা জওহর খচিত পোশাক যদি বাইতুল মাল থেকে নেন কিংবা কাউকে হাদিয়াও করেন তাহলে এর জন্য কিয়ামতের দিন অবশ্যই আপনাকে আল্লাহ পাক উনার কাছে শক্ত জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
এ কথা শুনে আলাউদ্দিন খিলজী কিছুটা গোস্বা করলেন। তিনি বললেন, আমি শুনেছি আমার অনেক আদেশকেই আপনি শরীয়তবিরোধী আখ্যা দিয়েছেন এবং প্রচার করেছেন। তখন কাজী মুগিসউদ্দিন বললেন, আমি আগেও বলেছি এখনও বলছি, যেগুলো শরীয়তবিরোধী কাজ সেগুলো সম্পর্কে অবশ্যই আমি বলবো। তখন আলাউদ্দিন খিলজী বললেন, আপনি কি আমার তরবারিকে ভয় করেন না?
তখন কাজী মুগিসউদ্দিন বললেন, হ্যাঁ। ভয় করি। এজন্য কাফনের কাপড় হিসেবে মাথায় পাগড়ি সাথে নিয়ে ঘুরি। একথা শুনে আলাউদ্দিন খিলজী একেবারেই চুপ হয়ে গেলেন এবং নিজের গৃহে প্রবেশ করলেন। কাজী সাহেবও নিজের বাড়িতে ফিরে আসলেন।
পরদিন কাজী মুগিসউদ্দিন আবারও আলাউদ্দিন খিলজীর দরবারে গেলেন। যাওয়ার আগে তিনি পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন এবং গোসল করে নিলেন। কিন্তু তিনি যখন দরবারে গেলেন উনাকে দেখার সাথে সাথে সুলতান মুচকি হেসে উনাকে অভিবাদন জানালেন এবং বললেন, আপনার থেকে ইলমি জ্ঞান আমার অনেক কম। তবে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং একজন মুসলমান। হয়তো সালতানাতের বিভিন্ন কাজের আদেশ দেয়ার সময় এমন কিছু করেছি যা হয়তো শরীয়তবিরোধী ছিলো। এসব বিষয়ে সতর্ক থাকতে পারিনি। আপনি আমাকে এসব বিষয়ে স্বরণ করিয়ে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। তবে আমি অত্যন্ত ভীত যে কিয়ামতের দিন আমার জন্য মহান আল্লাহ পাক তিনি কি ফায়সালা করে রেখেছেন।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












