ইতিহাস পাঠ:
সম্মানিত ইসলাম উনার জন্য ওলীআল্লাহগণের বিপুল অর্থ ব্যয়ের উদাহরণ এবং সেই অর্থ-সম্পদের প্রতি বিধর্মীদের লোভাতুর দৃষ্টি
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
হযরত নিযামউদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি; যিনি চিশতীয়া তরীক্বা উনার একজন প্রধান ওলীআল্লাহ। দিল্লীতে উনার খানকা শরীফ। ইতিহাসে লেখা রয়েছে, খানকা শরীফ ও লঙ্গরখানার খরচ বহনের জন্য তিনি উনার খাদিমকে নির্দেশ মুবারক দিয়ে রেখেছিলেন, যদি কখনো অর্থের দরকার হয় অমুক তাকের মধ্যে হাত দিবে। প্রয়োজনীয় অর্থ সেখানেই কুদরতীভাবে পাবে।
শুধু হযরত নিযামউদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি নন, বরং গোটা ইতিহাসেই ওলীআল্লাহগণ উনাদের অঢেল অর্থ খরচের ইতিহাস পাওয়া যায়। চিশতীয়া তরীক্বা উনার অন্যতম আরো একজন ওলীআল্লাহ হলেন হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি। উনার খানকা শরীফ ছিলো তৎকালীন বাংলার রাজধানী পান্ডুয়ায়। তিনি উনার খানকা শরীফে এতো অর্থ খরচ করতেন যে, তৎকালীন বাংলার বাদশাহ সিকান্দার শাহও তার রাজকোষ থেকে এতো অর্থ খরচ করতে পারতেন না।
সিকান্দার শাহ যদিও কোনো বদকার রাজা ছিলেন না, কিন্তু হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি উনাকে সিকান্দার শাহ পান্ডুয়া থেকে সোনারগাঁয়ে পাঠিয়ে দেন। সোনারগাঁয়ে গিয়ে হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি তিনি পূর্বের তুলনায় আরো দ্বিগুণ খরচ করা শুরু করেন। কিন্তু কেউ বলতে পারতো না, তিনি এতো অর্থসম্পদ কোথা থেকে পান।
সিকান্দার শাহের পর বাংলার রাজা হন তার পুত্র হযরত গিয়াসউদ্দীন আযমশাহ রহমতুল্লাহি আলাইহি। সাথে সাথে হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি উনার স্থানে গদীনশীন হন উনার আওলাদ হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি। হযরত গিয়াসউদ্দীন আযমশাহ রহমতুল্লাহি আলাইহি উনার সময়ে গণেশ নামক এক বিশ্বাসঘাতক বিধর্মীর উত্থান ঘটে, যার ষড়যন্ত্রে তিনি শহীদ হন।
এই বিশ্বাসঘাতক গণেশ বাংলার শাসনক্ষমতা দখল করে ওলীআল্লাহগণ উনাদের শহীদ করা শুরু করে। তখন হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি তিনি উত্তরপ্রদেশের শাসক ইবরাহীম শর্কীকে নির্দেশ দেন গণেশকে আক্রমণ করে উৎখাত করতে।
গণেশ তখন হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার ক্বদম মুবারকে পড়ে ক্ষমা চায় এবং নিজের ছেলে যদু’কে ধর্মান্তরিত করে জালালউদ্দীন নাম দিয়ে বাংলার সিংহাসনে বসায়। তখন হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি তিনি ইবরাহীম শর্কীকে নির্দেশ দেন সৈন্য নিয়ে ফিরে যেতে।
ইবরাহীম শর্কী ফিরে যাওয়ার সাথে সাথেই গণেশ ফের তার পূর্বের রূপে আবির্ভূত হয়। গণেশ জালালউদ্দীনকে সিংহাসন থেকে সরিয়ে ফের নিজে ক্ষমতা দখল করে এবং জালালউদ্দীনকে ফের বিধর্মীধর্মে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়। শুধু তাই নয়, যেই হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার দয়ার কারণে গণেশ প্রাণভিক্ষা পেয়েছিলো, সেই হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার আওলাদ হযরত আনোয়ার রহমতুল্লাহি আলাইহি ও নাতি হযরত জাহিদ রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে গণেশ আটক করে সোনারগাঁয়ে নিয়ে আসে। গণেশের উদ্দেশ্য ছিলো, উনাদেরকে সে নির্যাতন করে সে উনাদের পূর্বপুরুষ হযরত আলাউল হক রহমতুল্লাহি আলাইহি উনার ধনসম্পদের খোঁজ বের করবে। গণেশের নির্যাতনে হযরত আনোয়ার রহমতুল্লাহি আলাইহি তিনি শহীদ হন। নাউযুবিল্লাহ!
ইতিহাসের এই দিকটি সম্পর্কে অনেকেই জানে না। মুসলমান ওলীআল্লাহ ও ছূফী-দরবেশগণ সব সময়েই অঢেল অর্থসম্পদের অধিকারী ছিলেন, বিপরীতে মুশরিক বিধর্মীরা সবসময় উনাদের ধনসম্পদ কেড়ে নিতে তৎপর থাকতো। গণেশ তার উদ্দেশ্যে সফল হতে পারেনি, কারণ হযরত আনোয়ার রহমতুল্লাহি আলাইহি উনার শাহাদাতী শান মুবারক গ্রহণের পরই গণেশ মৃত্যুমুখে পতিত হয় এবং জালালউদ্দীন বাংলার সিংহাসনে আরোহন করে বাংলায় ফের মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন।
গণেশ মারা গিয়েছিলো, কিন্তু গণেশের উত্তরসূরিদের উপর থেকে মুসলমান শাসক, ব্যবসায়ী ও জমিদারেরা তাদের আস্থা ও বিশ্বাস ত্যাগ করেনি। নাউযুবিল্লাহ! যার অবশ্যম্ভাবী ফল পাওয়া গিয়েছিলো ব্রিটিশ আমলে, যখন গণেশের মতোই মুসলমানদের অধীনস্থ বিধর্মীরা বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের জমিদারী ও অর্থসম্পদ দখল করেছিলো। ব্রিটিশ আমলে গণেশের উত্তরসূরিরা আর ছোবল দিতে ব্যর্থ হয়নি, চিরস্থায়ী বন্দোবস্ত আইন করে ব্রিটিশ আমলে বিধর্মী আর ব্রিটিশরা মিলে ছূফী দরবেশ ও ওলীআল্লাহগণ উনাদের থেকে সমস্ত লাখেরাজ সম্পত্তি কেড়ে নিয়েছিলো। এর ফলশ্রুতিতে বাংলায় ইসলামী শিক্ষাব্যবস্থার ধারা অস্তমিত হয়ে বাংলায় মুসলমানদের প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিলো, যার জের বাঙালি মুসলমান আজও বহন করে চলেছে। নাউযুবিল্লাহ!
-০-

এ সম্পর্কিত আরো সংবাদ
-
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












