ইতিহাস
সম্মানিত ইসলামী ইতিহাসের স্বর্ণালী পুলিশ বিভাগের ইতিহাস (১)
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
পুলিশ প্রশাসন ইসলামী সালতানাতের গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে গণ্য করা হয়। পুলিশ প্রশাসনের প্রধান দায়িত্ব হলো- সকল পর্যায়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। আর এ কাজের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ হবেন এমন সুশৃঙ্খল বাহিনী, যারা ব্যক্তি ও সমাজের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবেন। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে খিলাফত বা সালতানাতের আইন বিভাগের বিচারিক নির্দেশগুলো যথাযথভাবে কার্যকর করবেন। মানুষের জান-মাল, ইজ্জত-আবরুর হেফাজত করবেন।
আধুনিক বিশ্বে যে পুলিশ ব্যবস্থার বিন্যাস এবং কাঠামো অনুসরণ করা হয় তা মূলত সম্মানিত দ্বীন ইসলাম থেকেই ধার করা। এই পুলিশ প্রশাসনের সর্বপ্রথম ভিত রচনা করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! সে সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নির্দেশ মুবারকে যে পুলিশ বাহিনী গঠন করা হয়েছিলো তার প্রধান ছিলেন বিশিষ্ট ছাহাবী হযরত কাইস ইবনে সাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।
রাতেরবেলা নগরীর অলিগলিতে ঘুরে ঘুরে পাহারা দেওয়া এবং শত্রুদের গতিবিধি সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখার যে নিয়ম, তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নির্দেশ মুবারকে চালু করেন আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি। তিনি রাতেরবেলা পবিত্র মদীনা শরীফ উনার অভ্যন্তরে বের হতেন এবং মুসলমানদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পর্যবেক্ষন করতেন, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। পাশাপাশি, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপর নজর রাখতেন।
হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত খিলাফতকালে বড় পরিসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠিত হয়। আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পুলিশ বাহিনীকে অধিক উন্নত ও সমৃদ্ধ করেন।
এরপর উমাইয়া এবং আব্বাসীয় শাসকদের যুগে তা আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হয়। প্রাথমিক অবস্থায় এ বাহিনীর কাজ ছিলো কেবল দন্ড ও বিচার বাস্তবায়ন। আইন বিভাগের পক্ষ থেকে যে বিচার ও দন্ডের নির্দেশ হতো, সেগুলোই উনারা কার্যকর করতেন। এরপর ধীরে ধীরে উনাদের কর্মতৎপরতা আরও সমৃদ্ধ হয়। ফলে একসময় পুলিশদের কাছে আসে অপরাধ তদন্ত করার দায়িত্বও। প্রতিটি শহরে এ কাজের জন্য নির্দিষ্ট পুলিশ বাহিনী গঠন করা হয়। উনারা ছিলেন পুলিশ মহাপরিচালকের নিয়ন্ত্রণাধীন। আর পুলিশ মহাপরিচালকের অধীনে থাকতো অনেক ডেপুটি, উনারা ব্যবহার করতেন বিশেষ ধরনের প্রতীক ও ছোট্ট বর্শা। প্রতীকের মধ্যে সবার নাম ও পদবি লেখা থাকতো। রাতেরবেলা দায়িত্ব পালনের সময় উনারা মশাল ব্যবহার করতেন। প্রশিক্ষিত পোষা প্রাণীও সাথে রাখতেন।
উমাইয়া সালতানাতের সময় পুলিশ বিভাগই ছিলো সালতানাতের সকল নির্দেশনা বাস্তবায়নকারী বিভাগ। কখনো কখনো পুলিশ প্রধান পদোন্নতি পেয়ে আমির বা গভর্নরের পদেও উন্নীত হতেন। যেমন- ১১০ হিজরীতে বসরার গভর্নর হিসেবে নিযুক্ত হন পুলিশ প্রধান খালিদ ইবনে আব্দুল্লাহ।
উমাইয়া শাসনামলে শাসকগণ পুলিশ প্রধানের পদকে খুবই খুবই গুরুত্বের সাথে নেন। আইনের প্রয়োগে এই পদের তাৎপর্য ও প্রভাবের কথা বিবেচনা করে পুলিশ প্রধানের কী কী গুণ ও বৈশিষ্ট্য থাকা উচিত, তা সালতানাতের শাসকের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পুলিশ প্রধানকে হতে হবে সদা সতর্ক এবং দাপটের অধিকারী। নিরলস। নিরাপত্তারক্ষীদের প্রধানকে হতে হবে সচ্চরিত্র ও বিশ্বস্ত, যাকে কেউ অন্যায়ভাবে চাইলেও অপবাদ দেয়া যায় না। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












