ঘটনা থেকে শিক্ষা
সমস্ত সৃষ্টির রিযিকের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ পাক তিনি
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
বিষয়টি বুঝার জন্য বলা যেতে পারে, হযরত নূহ আলাইহিস সালাম উনার ওয়াকেয়া। তিনি যখন কিস্তী তৈরী করছিলেন, কিস্তী প্রায় তৈরী হয়ে গেছে। চারটা তক্তা বাকী রয়ে গেছে, মাত্র চারটি তক্তা। খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের ৪ জনের নামে যথাক্রমে: সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম, হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের চারজনের নামে চারটি তক্তা বাকী রয়েছে।
মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বললেন, “আপনি গিয়ে হযরত নূহ আলাইহিস সালাম উনাকে বলেন, চারটা তক্তা নীল নদের মধ্যে রয়েছে, ওখান থেকে তুলে আনতে হবে, এনে লাগাতে হবে।”
কে তুলে আনবে? উনার ছেলেদেরকে বললেন, উনারা বললেন, কি করে সম্ভব আমাদের পক্ষে? আমরাতো পারবো না। এক পাহলোয়ান ছিল, তাকে বলা হলো- সে বললো, হ্যাঁ, আমি পারবো। তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? আমাকে পেট ভরে খাওয়াতে হবে।
হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, বেশ কোন অসুবিধা নেই। আমি তোমাকে খাওয়াব ইনশাআল্লাহ। তখন সে তুলে দিল। তিনি তাকে নিয়ে আসলেন, ঘরে এনে আটার তৈরী তিনটি রুটি তার সামনে পেশ করলেন। পেশ করে বললেন, তুমি খাও বিসমিল্লাহ বলে।
সে দেখে তো তাজ্জুব হয়ে বললো, হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, মশকারী করেন? নাঊযুবিল্লাহ!
তিনি বললেন, কেন? আপনি বলেছেন, আমাকে পেট ভরে খাওয়াবেন। আমি প্রতিদিন বার হাজার রুটি খাই, আমার পেট ভরে না। আর আপনি তিনটা রুটি দিয়েছেন আমাকে, এতে আমার কি হবে?
তিনি বললেন, হে ব্যক্তি তুমি স্মরণ রেখ তোমার কথা। তোমার ওয়াদা তুমি স্মরণ রেখ। তোমার সাথে আমার ওয়াদা হয়েছে তোমার পেট ভরে দেয়া। সংখ্যা দিয়ে ওয়াদা হয়নি।
সে বললো, হুযূর! বেয়াদবী মাফ করবেন। সত্যিই ওয়াদা হয়েছে পেট ভরানো দিয়ে, সংখ্যা দিয়ে নয়। তিনি বললেন, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো।
সে খাওয়া শুরু করলো। মহান আল্লাহ পাক উনার কুদরত! সে দেড়টা রুটি খাওয়ামাত্র তার পেট ভরে গেল। সুবহানাল্লাহ!
সে বললো- আয় মহান আল্লাহ পাক উনার নবী হযরত নূহ আলাইহিস সালাম! আজকে জীবনে প্রথম পেট ভরে আমি খাদ্য খেলাম, এর পূর্বে কোনদিন আমি পেট ভরে খেতে পারিনি, আমার সামর্থ্য হয়নি।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللهِ رِزْقُهَا
অর্থ: “যমীনে যত প্রাণী আছে তাদের সকলের রিযিকের জিম্মাদার মহান আল্লাহ পাক।” (পবিত্র সূরা হূদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)
হযরত হাতেম আসেম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি যখন বারবার এই আয়াত শরীফখানা ফিকির করলাম, ফিকির করে দেখলাম, সত্যিই রিযিকের জিম্মাদার তো মহান আল্লাহ পাক। মানুষ তো রিযিকের জিম্মাদার নয়। তখন আমি আমার রিযিকের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম। যে, সত্যি কথাই রিযিকতো মহান আল্লাহ পাক তিনি দেবেন। তখন হযরত শাক্বীক্ব বলখী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, হে হযরত হাতেম আসেম রহমতুল্লাহি আলাইহি! আপনি উত্তম মাসয়ালা শিক্ষা করেছেন।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












