সবুজ পাতার ফাঁকে গাছে ঝুলছে কমলা
এলাকার বেকার যুবকেরা বলছেন, কৃষি বিভাগের সহযোগীতা পেলে তারাও অনাবাদি জমিগুলোতে কমলার আবাদ শুরু করবেন। আর স্থানীয় কৃষি বিভাগ বলছে, আলমগীরের কাছ থেকে পরামর্শ নিয়ে কমলা চাষে এলাকার অন্য চাষিদের উৎসাহিত করা হবে।
সরেজমিনে বাগানে গিয়ে দেখা যায়, গাছে-গাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে কমলা রংয়ের পাকা রসালো কমলা আর কমলা। খেতেও বেশ সুস্বাদু। বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলমগীর মিয়া দীর্ঘ দুই দশক প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর পূর্বে দেশে আসেন।
কৃষক আলমগীর জানান, ইউটিউবের মাধ্যমে চুয়াডাঙ্গায় কমলার আবাদের ভিডিও দেখে ওই চাষীর সাথে যোগাযোগ করি। পরে ওই বাগান পরিদর্শন করে চাষীর কাছ থেকে পরামর্শ নিয়ে এলাকায় এসে চায়না থ্রি-জাতের কমলার চারা বাগান গড়েন। তার চাচার কাছ থেকে ৬৫ শতাংশ জমি লিজ নিয়ে শুরু করেন কমলার আবাদ। মাত্র দুই বছরের মাথায় তার বাগানে চোখ ধাঁধানো কমলার ফলন পেয়ে অনকেটাই খুশি চাষী আলমগীর।
চাষী আলমগীর বলেন, ১৮৫টি চারা রোপন করেছি। এখন পর্যন্ত প্রায় ১২শত কেজি কমলা বিক্রি করেছি ১৭০ টাকা কেজি দরে। বাজারে নিয়ে যেতে হয়নি। দর্শনার্থীরাই বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। বাগান করার সময় গ্রামের অনেকেই বলেছিলেন এই এলাকায় কমলার চাষ হবে না। তবে চেষ্টা করে এখন আমি কমলা চাষে সফল হয়েছি। তার সফলতা ধেকে এলাকার চাষীরা বলছেন, সরকারী সহায়তা পেলে তারাও অনাবাদি জমিগুলোতে কমলার বাগান তৈরী করবেন।
রাজু মোল্লা নামে এক চাষী বলেন, এই এলাকায় কমলার চাষ লাভজনক এবং ফলনও খুব ভাল হয়। মো. মুসা মিয়া নামে আরেক চাষী বলেন, অল্প জায়গাতে কমলার চাষে প্রমানিত হল যে এই এলাকা কমলা চাষের জন্য উপযোগী। আগামীতে আমরাও আমাদের অনাবাদি জমিতে কমলার চাষ করতে আগ্রহী হয়েছি। সরকারের সহায়তা পেলে বৃহৎ পরিসরে আমরা কমলার চাষ করবো। এদিকে আলমগীরের বাগানে কমলার ভাল ফলন দেখে হতবাক হয়ে যান খোদ এলাকার কৃষি কর্মকর্তারা।
বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মো. আব্দুল ওয়াদুদ ও হাদিউল ইসলাম বলেন, একাধিকবার পরীক্ষামূলকভাবে এই অঞ্চলে কমলার চাষ করেও সুফল পায়নি। তবে সফল চাষী আলমগীরের কাছ থেকে এবার পরামর্শ নিয়ে এই অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে জানান তারা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।