সকালেই তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ময়মনসিংহ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে চারজন পোশাককর্মী রয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ওই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে উপজেলার চেলেরঘাট এলাকায় ৬ জন, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ৪ জন ও মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় লেগুনার পেছনে পিকআপ ধাক্কা দিলে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
অপরদিকে, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় লরির চাপায় এর হেলপার মানিক (২৭) নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় ৯ম পে-স্কেল
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ, তিনদিন পর জোরদার ত্রাণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি বিচ্ছিন্ন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বাড়ছে চাকরিপ্রার্থীদের হতাশা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে -প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)