সংলাপে অনীহা, কোন পথে রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪ মাসের মতো বাকি। এই সময়ে দেশে নির্বাচনী হাওয়া থাকার কথা থাকলেও পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিলেও বিরোধী দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের দিকে এগোচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। অন্য দিকে বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, আওয়ামী লীগের অধীনে অতীতের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারও সুষ্ঠু হবে না। এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এই অবস্থায় আন্তর্জাতিক মহল ও দেশীয় রাজনৈতিক বিশ্লেষকরা সংলাপের ওপর গুরুত্বারোপ করলেও সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরপেক্ষ সরকারের প্রশ্নে কোনো সংলাপ হবে না। অন্য দিকে বিএনপি ও সমমনাদলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে, একমাত্র নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো সংলাপ হবে না। এভাবে নির্বাচন সামনে রেখে সংলাপ-সমঝোতা প্রশ্নে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা দলগুলোর অনড় অবস্থানে দেশের রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের সংঘাত ও সহিসংতার দিকে এগোচ্ছে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সুশীলসমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষক সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কারণে আমরা সহিসংতা এবং এক দলীয় নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। রাজনৈতিক দলগুলো বলছে, রাজপথে সমাধান করবে তারা। কিন্তু রাজপথে কোনো সমাধান হয় না। সমাধান করতে হলে আলোচনার টেবিলেই বসতে হবে।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, দেশের রাজনীতিবিদদের একগুঁয়েমির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আগামী দুই মাস পরে দেশের রাজনীতি ও অর্থনৈতি দুটোই প্রায় অচল হয়ে পড়বে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছে, নির্বাচন কমিশন (ইসি) জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিলেও মাঠের বর্তমান রাজনীতির গতিবিধি ঠিক বোঝা যাচ্ছে না। সংবিধানের মধ্যে থাকার কথা বলে সরকারি দল নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। সেক্ষেত্রে বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচনকালীন সরকার প্রশ্নের সমাধান কী হবে- এখনো নিশ্চিত করে কেউই বলতে পারছে না। বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে এবার দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। দলটি সমমনাদের নিয়ে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। চলতি অক্টোবর মাসেই দাবি আদায়ে জোরালো কর্মসূচিতে যাবে বলে জানা যাচ্ছে। নির্বাচনকালীন সরকার প্রশ্নে সমঝোতা ছাড়া একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপি জোট বড় ধরনের কর্মসূচিতে যাবে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।