সংকট নেই, তবু বাড়ল সবজি, মাছের দাম
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৩ জুন, ২০২৪ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঈদের পর কাঁচাবাজারে ক্রেতা থাকে কম। পণ্যের দামও থাকে কিছু কম। প্রতিবারের এই চিত্রের ব্যতিক্রম ঘটেছে এবার। ক্রেতা কম থাকলেও দাম বেড়েছে বেশিরভাগ সবজি, মাছের। কাঁচা মরিচের দাম তো লাফাতে লাফাতে ৩০০ টাকায় পৌঁছে গেছে। কোরবানির ঈদের পর চাহিদা কম থাকা গোশতের দামও বেড়েছে।
ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন বাজারে গিয়ে বাড়তি দাম দেখা গেছে। একেক পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে সংকটসহ একেক অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে, পণ্যের কোনো সংকট নেই। সংকট হওয়ার আশঙ্কাও নেই।
কাঁচা মরিচের দাম বাড়ছেই। ঈদের আগের দিন প্রতি কেজি কাঁচা মরিচ বাজারভেদে ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকায়। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ খোকন বলেন, এখন মরিচের আমদানি কম। গাড়িভাড়া বেশি। তাই দাম বাড়ছে।
সরকারের বিভিন্ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আলু, পেঁয়াজ, ডিমের কোনো সংকট নেই। তবু এগুলোর দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দেশের প্রায় সব বাজারেই আলুর কেজি ৫৫-৬২ টাকা, পেঁয়াজ ৮৫-৯৫ টাকা এবং ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১৫০-১৬৫ টাকায় বিক্রি হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১১৭ শতাংশ, আলুর দাম বেড়েছে ৫৭ শতাংশ এবং ডিমের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বলেন, দেশে আলু, পেঁয়াজ, ডিমসহ কোনো পণ্যেরই সংকট নেই। সংকটের কোনো আশঙ্কাও নেই। তবু কিছু পণ্যের দাম বেড়ে থাকতে পারে। সেটা কেন হচ্ছে, তা দেখার জন্য টিম গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে দেখা হবে, মূল্যবৃদ্ধির কারণ যৌক্তিক নাকি অযৌক্তিক। অযৌক্তিক হলে মজুতদারেরা দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)