শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

শুধু শহরেই নয়, গ্রামেও চালের বাজার চড়া

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৮:৩৯

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কয়েকটি চালের বাজার ঘুরে দেখা গেছে, মান ও প্রকারভেদে গত এক থেকে দেড় মাসে খুচরায় কেজিতে দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। একই পরিস্থিতি ধান উৎপাদন এলাকা নওগাঁ, রংপুর, কুষ্টিয়া অঞ্চলেও। সেখানে খুচরায় কেজিতে বেড়েছে সর্বোচ্চ সাত টাকা।
ছোট ব্যবসায়ী ও মিল মালিকদের অভিযোগ, বেশি মুনাফার আশায় মৌসুমের শুরুতেই ধান কিনে মজুত করেন করপোরেট গ্রুপ ও অটোরাইস মিল মালিকরা। বাজার এখন তাদের নিয়ন্ত্রণে, তারা চাল মজুত করে বেশি দামে বিক্রি করছেন। এতে ভোক্তার পাশাপাশি জিম্মি হয়ে পড়েছেন খুচরা ব্যবসায়ী ও ছোট চালকল মালিকরা। তাদের ভাষ্য, কৃষককে বাঁচাতে হবে, ভোক্তাকে রক্ষা করতে হবে- সরকার বারবার এমন বুলি আওড়ালেও বাস্তবতা উল্টো। ঘুরেফিরে করপোরেট গ্রুপই সুবিধা পাচ্ছে। তারা কম সুদের ঋণে স্বল্প দামে ধান কিনে কৃত্রিম সংকট তৈরি করেন। পরে সুযোগ বুঝে বেশি দামে চাল বিক্রি করেন। এতে কৃষক, ভোক্তা, মিল মালিক তিন পক্ষই ক্ষতিগ্রস্ত। তবে সরকারের নীতিনির্ধারকরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
দেশে উৎপাদিত মোট ধানের প্রায় ৫৫ শতাংশই আসে বোরো মৌসুমে। সরকার এবারের বোরো মৌসুমে দুই কোটি ২৬ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর দুই কোটি ১৪ লাখ টন বোরো ধান উৎপাদন হয়েছে। বোরোর ভালো ফলন, আমদানির পথ খোলা ও সরকারের কাছে পর্যাপ্ত মজুত থাকার পরও চালের বাজার অস্থির।
গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, তেজকুনি পাড়া ও তেজগাঁও কলোনি ঘুরে দেখা গেছে, সরু (মিনিকেট ও নাজিরশাইল) চালের কেজি ৭৩ থেকে ৮৫, মাঝারি (বিআর-২৮ ও পাইজাম) চালের কেজি ৬০ থেকে ৬৫ এবং মোটা চালের (গুটিস্বর্ণা ও চায়না ইরি) কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় একই দরে বিক্রি হচ্ছে কুষ্টিয়া, নওগাঁ, রংপুরের বাজারেও।
এক-দেড় মাস আগেই বোরো ধান কৃষকের মাঠ থেকে করপোরেটদের হাতে চলে গেছে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। কিভাবে চালের দাম বাড়ে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সরকার যদি পর্যাপ্ত চাল খোলাবাজারে বিক্রি করতে পারতো, তাহলে দাম স্বাভাবিক থাকতো। তবে সরকারের কাছে বেশি চাল মজুত থাকে না। কৃষকের ধান করপোরেট-মিলারদের কাছে চলে যাওয়ার পর কৃত্রিম সংকট দেখিয়ে চালের দাম বাড়ায়। এভাবেই বাজার তাদের কবজায় চলে যায়।
তিনি বলেন, গত তিন বছরের মধ্যে বিশ্ববাজারে এখন চালের দাম কম। তবে বাংলাদেশে এর ঠিক উল্টো। এর কারণ, যারা কারসাজি করে, সরকার তাদেরই আমদানির সুযোগ দিচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে