শুকিয়ে গেছে কাপ্তাই লেক
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কাপ্তাই লেকের যে এলাকাগুলোতে এক বছর আগেও জেলেরা জাল ফেলে মাছ শিকার করেছেন, যে দীর্ঘ সেতুর নিচ দিয়ে প্রবাহিত হতো অথৈ পানি সেই সেতুর নিচে এখন সবুজ ঘাস-পালা। এই দৃশ্য এখন দেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক হিসেবে পরিচিত কাপ্তাই লেকের।
অনাবৃষ্টির ফলে কাপ্তাই লেকের পানি শুকিয়ে একেবারে তলানীতে পৌঁছেছে। লেকের পানির ওপর উৎপাদন নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
কাপ্তাইয়ের বিলাইছড়ি এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘কাপ্তাই লেকের পানি এখন স্মরণকালের সবচেয়ে নিচে নেমে গেছে। বিলাইছড়ি, ফারুয়া, রাঙ্গামাটি, জুড়াছড়িসহ বিভিন্ন এলাকায় সরাসরি নৌযান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’
উচিংথোয়াই মারমা নামের বিলাইছড়ির স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কাপ্তাই লেকের ইতিহাসে পানি এতোটা কমে যেতে দেখিনি। দেশে কখনো এতো দীর্ঘ সময় অনাবৃষ্টি ছিলো না। এখন কাপ্তাই লেকের উপর দিয়ে নৌযান চলাচলের পরিবর্তে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতে আগে যেখানে ১ থেকে দেড়ঘণ্টা সময় লাগতো এখন ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মালামাল পরিবহনের ক্ষেত্রে। কাপ্তাই লেকে পানি না থাকায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিলাইছড়িতে সব পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ।’
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, ‘দীর্ঘ অনাবৃষ্টিতে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্রায় বন্ধের পর্যায়ে রয়েছে। মূলত লেক থেকে কর্ণফুলী নদীতে পানি প্রবাহের মাধ্যমেই এই কেন্দ্রের পাঁচটি ইউনিটে দৈনিক ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন লেকে পানি না থাকায় পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট চালু রাখলেও পিক আওয়ারে ওই ইউনিট থেকে দিনে গড়ে ২০ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী ২৫ মে) পর্যন্ত কাপ্তাই লেকে পানি থাকার কথা ৭৮.১০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৭৩ এমএসএল। অনাবৃষ্টি অব্যাহত থাকলে এবং লেকের পানির স্তর আর মাত্র ৩ এমএসএল কমে গেলেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












