শীতের ফুলকপি গরমে, লাভবান হচ্ছেন কৃষক
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৩ মে, ২০২৩ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নীলফামারী সংবাদদাতা:
শীতের ফুলকপি ও বাঁধাকপি এই প্রচ- গরমে মিলছে নীলফামারীর সৈয়দপুরে। অসময়ের এই সবজিতে বাজার ভরে গেছে।
দাম তুলনামূলকভাবে একটু বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। পাইকাররা ক্ষেতের মাঠ থেকে ট্রাকে করে এই কপি নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কৃষি বিভাগ এ ধরণের উদ্যোগকে আরও উৎসাহিত করার চিন্তাভাবনা করছেন।
সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর, বেংমারী, তালতলাপাড়া, বাঁশেরতল, কাঁঠারিপাড়া, অচিনার ডাংগা, পোড়ারহাট প্রভৃতি এলাকা আগে থেকেই সবজির গ্রাম হিসাবে পরিচিত।
এসব এলাকার কৃষকরা আগাম সব ধরণের সবজি চাষ করে লাভবান হয়ে আসছেন। এবারে তারা প্রথম শীতের ফুল ও বাঁধা কপি চাষ করেন। নিজেদের চেষ্টা ও কৃষি বিভাগের পরামর্শে এই ফসলে সফলতা আনেন এবং বর্তমানে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন।
বাঁশেরতল এলাকার কৃষক মাহতাব উদ্দিন। মাত্র ৩০ শতক জমিতে ফুলকপি চাষ করে বাজিমাত করেছেন। ইতোমধ্যে জমির অর্ধেক ফুলকপি বিক্রি করেছেন। জমি থেকে পাইকাররা ৮০ টাকা কেজি দরে সেই কপি কিনে নিয়ে যাচ্ছেন। ৩০ শতক জমিতে লাগানো ফুলকপির মধ্যে অর্ধেক বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়। ফুলকপির চারা থেকে গাছে ফুল আসা পর্যন্ত কৃষক মাহতাবের খরচ হয়েছে ৪০ হাজার টাকা। খরচ বাদে শুধু ফুলকপি বিক্রি করে তিনি আয় করবেন লাখ টাকা। খুচরা বাজারে সেই ফুল ও বাঁধা কপি ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপির জমিতে সাথী ফসল মরিচ চাষ করায় মরিচ গাছের জন্য বাড়তি কোন খরচ লাগেনি। ওই এলাকায় তিনি ৯০ শতক জমি অন্যের কাছে তিন বছর আগে দুই লাখ ৫৩ হাজার টাকায় বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন তিনি। মরিচ, ফুলকপি বাদে অন্য জমিতে টমেটোর চাষও করেছেন। বর্তমানে টমেটোর সিজনও প্রায় শেষ। এ বছর টমেটোও তিনি লাখ টাকার বেশি বিক্রি করেছেন। তার মতে শীতকালের সবজি ফুলকপি গ্রীষ্মকালে চাষের কোনো তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। এ বছরই প্রথম লাগিয়েছে। পরিমিত পরিচর্যাও করতে পারেননি। এবারের ফসল চাষ তার টেস্ট কেস। তবে সাথী ফসল মরিচের সিজন শেষ হলে একই জমিতে তিনি আগামজাতের ধান চাষ করবেন। তার মতে জমিতে প্রয়োজনীয় জৈব ও অজৈব সার পরিমাণ মতো ব্যবহার করলে জমি থেকে তিনটি ফসল বছরে উৎপাদন করা সম্ভব। একই সঙ্গে জমিতে ফসল ফলিয়ে অধিক অর্থ আয়ও করা যায়।
কৃষক মাহতাবের জমিতে গ্রীষ্মকালীন একেকটি ফুলকপি ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের ওজন হয়েছে। আগামী বছর যাতে প্রতিটি ফুলকপি শীতকালের মতো ফলানো যায় সেই বিষয়ে তিনি আগাম প্রস্তুতি নিচ্ছেন। কৃষক মাহাতাবের ফুলকপি চাষ দেখে একই ইউনিয়নের বড়দহ গ্রামের বাসিন্দা গনিও ৭৫ শতক জমিতে ফুলকপির চাষ করেছেন। এমন ফসল উৎপাদনকারী কৃষকের সংখ্যা আগামী দিনে বাড়বে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ব্যাপারে ফুলকপি চাষি মাহতাব বলেন, বাজার থেকে এক বীজ ব্যবসায়ীর কাছ থেকে ফুলকপির বীজ কিনে বপন করে চারা তৈরি করেন। চারা বেড়ে ওঠার একটা নির্দিষ্ট সময়ের পর জমি প্রস্তুত করে ওই চারা রোপণ করা হয়। প্রথমে ৫০ শতক জমিতে ফুলকপির চারা রোপণ করেছিলেন। কিন্তু পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গ্রীষ্মকালে ফুলকপির চাষ করতে গিয়ে সঠিক পরিচর্যার অভাবে ২০ শতক জমির ফুলকপির চারাগাছ মরে যায়। তারপর তিনি অবশিষ্ট ৩০ শতক জমিতে রোপণকৃত চারাগাছ লালন করতে দীর্ঘদিনের কৃষিকাজের অভিজ্ঞতা কাজে লাগান। সুফলও মিলে। প্রথমবারেই গ্রীষ্মকালে ফুলকপি চাষ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এলাকার মানুষ তা দেখে অনুপ্রাণিত হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












