শিল্পের নিরাপত্তা চান ব্যবসায়ীরা
, ০৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশে ব্যবসায়ের জন্য নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলেছেন, দুর্বৃত্তরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছে। এ রকম অবস্থায় সারা দেশে পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের জীবন ও সম্পদ নিয়ে শঙ্কায় আছেন তারা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গত বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারি দল বা বিরোধী দল বলে কিছু নেই। যারাই সরকার পরিচালনায় থাকবে, তাদের সহযোগিতা করবে বেসরকারি খাত। মাহবুবুর রহমান বলেন, দেশের ছাত্রসমাজ স্মরণীয় ঘটনা ঘটিয়েছে। তবে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় দুষ্কৃতকারীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তা চলতে পারে না।
‘কারখানা চালাতে পারছি না’:
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘নতুন যে অন্তর্বর্তী সরকার আসবে, সেটি পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা যারা উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছি, তাদের ঘণ্টা-মিনিট হিসাব করে কাজ করতে হয়। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কারখানা চালাতে পারছি না।’
‘এক ঘাড়ে দুই মাথা নেই’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান জানান, দেশের ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকায় দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছেন। তাদের ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকত, তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের যখন প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়, আমরা তা ফিরিয়ে দিতে পারিনি। যারাই তাদের (আওয়ামী লীগ সরকার) সমর্থন করেননি, তাদের ওপরই খড়গহস্ত হয়েছিল তারা। এ রকম যথেষ্ট প্রমাণ আছে। আমরা তখন চাপের মধ্যে ছিলাম।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)