শাহজালাল সার কারখানায় লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান বাধা যান্ত্রিক ত্রুটি
যাত্রার পর থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। ফলে বিগত অর্থবছরেও উৎপাদন ছিল লক্ষ্যমাত্রার অনেক নিচে। এর জন্য দফায় দফায় যান্ত্রিক ত্রুটিকে দায়ী করছে কর্তৃপক্ষ। অন্যদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি যেন এ কারখানার নিত্যসঙ্গী। গত অর্থবছরে অন্তত ১০ বার যান্ত্রিক ত্রুটির জন্য ব্যাহত হয়েছিল উৎপাদন।
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। ৪ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারখানার কাজ শেষ হয় ২০১৫ সালে। প্রকল্পে চীনের ঋণ ব্যবহার করা হয় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা। ফলে চীনের শর্ত অনুযায়ী, চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান কমপ্লান্টে কারখানাটি নির্মাণ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কারখানাটি বিসিআইসির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের তিন মাসের মধ্যে বিসিআইসির অধীনে গঠন করা হয় শাহজালাল সার কারখানা কোম্পানি। একই বছরের ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংকে সঙ্গে নিয়ে এর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন। যাত্রার পর থেকে কখনই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কারখানাটি। বিগত অর্থবছরেও ছিল একই চিত্র। ২০২২-২৩ অর্থবছরে ৪ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দফায় দফায় বন্ধ থাকে কারখানাটি। চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ৮০ হাজার টন সার উৎপাদন হয় কারখানাটিতে।
শাহজালাল সার কারখানার প্রকৌশল শাখা জানায়, বছরের শুরুতে সার কারখানার অ্যামোনিয়া গ্যাস টারবাইনের এয়ার কমপ্রেসারের কন্ট্রোল সিস্টেম সফটওয়্যারে ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় পুরো প্লান্ট। প্লান্টটি চালু করতে বুয়েটসহ দেশের সব নামিদামি সফটওয়্যার কোম্পানির প্রকৌশলীকে খবর দেয়া হয়। কিন্তু দেশীয় কারো পক্ষে সম্ভব হয়নি আধুনিক ওই সফটওয়্যার স্থাপন করা। যোগাযোগ করা হলে ওই সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান ইতালির জি ই অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির প্রকৌশলী ফেঞ্চুগঞ্জ এসে প্রায় ১০ দিনের প্রচেষ্টায় আধুনিক সফটওয়্যার স্থাপন করেন।
সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্টে বিদ্যমান সফটওয়্যারটি ছিল ২০০৫ সালের। গত ৭ মে শাহজালাল সার কারখানায় ফের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওইদিন বেলা ২টার দিকে কারখানার পাওয়ার প্লান্টের অক্সিলারি বয়লারের এফডি সেন ট্রিপ করে। এতে একটি বয়লার বন্ধ হয়ে গেলে স্টিম স্বল্পতায় বন্ধ হয়ে যায় পাওয়ার প্লান্ট। ফলে প্রায় তিনদিন বন্ধ থাকে কারখানার উৎপাদন। ৯ মে রাত ১১টার দিকে ফের চালু হয় শাহজালালে উৎপাদন। কারখানাটি ২০১৫ সালে পরীক্ষামূলক উৎপাদন করার সময়ও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছিল। তখন প্রায় এক মাস বন্ধ ছিল কারখানাটি। এছাড়া উৎপাদন শাখা জানায়, বিগত অর্থবছরের প্রায় তিন মাস বন্ধ ছিল শাহজালাল সার কারখানা। এতে ব্যাহত হয়েছে লক্ষাধিক টন ইউরিয়া সারের উৎপাদন, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।