ইতিহাস থেকে প্রমাণ-
শাসক আকবরের যে আমল কখনো কোনভাবেই নষ্ট হয়নি এবং হয় না
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
মুঘল শাসক আকবরের নাম শুনেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তার সময়কার এক ক্ষমতাধর দুনিয়াদার গুমরাহ বাদশাহ। মূলত, মুঘল বাদশাহদের দাপট তৎকালীন দুনিয়ায় এতই প্রবল ছিল যে অন্যান্য রাজা-বাদশাহরা সবসময় ভয়ে তটস্থ থাকতো- কখন না জানি মুঘলদের রোষানলে পড়ে ক্ষমতাহীন হতে হয়। তার এই দুনিয়াবী ক্ষমতা অপব্যবহার করে সে সম্মানিত দ্বীন ইসলাম উনার সমূহ ক্ষতিসাধনের কোশেশ করতো। আর এর জন্য দায়ী ছিল তৎকালীন ধর্মব্যবসায়ী দুনিয়াদার আলেম-উলামারা। তৎকালীন কুখ্যাত উলামায়ে ‘সূ’ আবুল ফজল, ফৈজী, মোল্লা মুবারক নাগরী প্রমুখ আলিম নামধারীদের প্ররোচনায় সে ‘দ্বীন-ই-ইলাহী’ নামক বাতিল ধর্মের প্রবর্তন করেছিল।
মূলত, দ্বীন-ই-ইলাহী ছিল সম্মানিত দ্বীন ইসলাম উনাকে দুনিয়ার যমীন থেকে মিটিয়ে দেয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে একটি সর্বাত্মক ঘৃণ্য অপপ্রয়াস। দুই একটা বিষয় উল্লেখ করলেই সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কিঞ্চিত ধারণা পাওয়া যাবে। আকবরের ইসলামবিদ্বেষের কিছু নমুনা নিম্নরূপ-পবিত্র কালেমা শরীফ পরিবর্তন, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ, মসজিদকে মন্দিরে রূপান্তর, আযান দেয়া নিযিদ্ধ করা, রাজদরবারে সেজদা প্রথা চালু, গরু কুরবানী নিষিদ্ধ প্রভৃতি। অর্থাৎ সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে বর্ণিত প্রত্যেকটি হালালকে হারাম ঘোষণা করেছিল এবং হারামগুলোকে হালাল ঘোষণা করেছিল।
এতটা সম্মানিত দ্বীন ইসলাম উনার বিদ্বেষী হওয়ার পরও বিশিষ্ট ঐতিহাসিক হযরত জাকাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার মতে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। এটাও কি সম্ভব! মূলত, সম্মানিত দ্বীন ইসলাম উনাকে বাদ দিয়ে নতুন ধর্মের প্রবর্তন করার পর কেউ যদি লক্ষ-কোটি বছরও নামায, রোযা, হজ্জ, যাকাত আদায় করে তারপরও এই কুফরীর কাফফারা আদায় সম্ভব নয়। তাহলে সে কিভাবে সম্মানিত ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। মূলত, সে একটি সম্মানিত নেক আমল করেছিল, যার সম্মানার্থে সে নাজাত লাভ করেছিল। ঘটনাটি হলো- আকবর ১১ বছর বয়সে গুজরাট বিজয়ের শুকরিয়াস্বরপ সে সুলত্বানুল হিন্দ খাজা ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত দরবার শরীফে খালি পায়ে হেঁটে গিয়েছিল জিয়ারতের উদ্দেশ্যে। এছাড়া সে ১২০ মণ চাল রান্না করা যায় এমন একটি ডেগ হাদিয়া করেছিল এবং কিছু সম্পত্তি ওয়াক্ফ করেছিল। আপাতদৃষ্টিতে একজন ক্ষমতাধর বাদশাহ হিসেবে সে অনেক বড় খিদমতের আনজাম দেয়নি; কিন্তু মর্যাদার বিচারে সে সর্বশ্রেষ্ঠ একটি আমল করেছিল। আর তা হলো- সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু ওয়া সাল্লাম উনার একজন সম্মানিত আওলাদ হযরত খাজা ছাহেব রহমতুল্লহি আলাইহি উনার সম্মানিত খিদমতের আনজাম দিয়েছিল।
উল্লেখ্য যে, আকবর প্রথম জীবনে হযরত খাজা ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার খাছ অনুসারী ছিল। পরবর্তীতে উলামায়ে সূ’দের খপ্পড়ে পড়ে বিভ্রান্ত হয়। এই সম্মানিত আমল উনার সম্মানার্থে সারাজীবন চরম কুফরী করার পরও যখন সে মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার রোবে পড়ে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করছিল, তখন খাজা ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাকে বাতিনীভাবে নির্দেশ দেন যে- আকবরকে যেন তওবা করার সুযোগ দেয়া হয়। যার ফলশ্রুতিতে আকবর অন্তিম মুহূর্তে তওবা করে ঈমান নিয়ে মুত্যুবরণ করার সুযোগ লাভ করে।
-শফিক আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












