রোজার আগেই খেজুরের দাম এক লাফে দ্বিগুণ
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আগের বছরের তুলনায় আমদানি কম হওয়ায় রমজানকে কেন্দ্র করে খেজুরের দাম বাড়ছে। চট্টগ্রামের খুচরা বাজারে মানভেদে খেজুরের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিনগুণ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি না বাড়লে সামনের দিনগুলোতে ইফতারের অন্যতম খাবার খেজুরের দাম আরও বেড়ে যেতে পারে।
এ বিষয়ে এরাবিয়ান ডেটসের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘এখন তিনটি কারণে খেজুরের দাম বাড়ছে। প্রথমত, শুল্কায়ন অনেক বেশি বাড়ানো হয়েছে। আগে যেই খেজুরের কেজিপ্রতি শুল্কায়ন ছিল ১০ টাকা। এখন মানভেদে ভালো মানের খেজুরে শুল্কায়ন দিতে হয় ২৭৫ টাকা। মাঝারি মানের খেজুরের শুল্কায়ন পরিশোধ করতে হয় ১৪০ থেকে ১৪৫ টাকা। একেবারে খারাপ মানের খেজুরে শুল্কায়ন দিতে হয় ৮০ থেকে ৮৫ টাকা। এছাড়া ডলারের দাম বেড়েছে। তাই আমদানিতে খরচও বাড়ছে। মূলত, এসব কারণে বাজারে খেজুরের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে সামনে খেজুরের দাম আরও বেড়ে যাবে। ’
খেজুর আমদানি কমে যাওয়ার পাশাপাশি শুল্কায়ন বেশি হওয়ায় এখন বাজারে খেজুরের দাম বাড়তি। চট্টগ্রামের খেজুরের পাইকারি বাজার ফলম-িতে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে গত রমজানের আগে যে আজওয়া খেজুর বিক্রি হতো ৮০০ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। অন্যদিকে মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায়। মেডজুল খেজুরও একই দামে বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায়। কম দামের জিহাদি খেজুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যে খেজুর আগে বিক্রি হতো ১৪০ থেকে ১৫০ টাকায়।
প্রসঙ্গত, খেজুরের শুল্কায়নে নতুন নিয়ম চালু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে খেজুরের মানের ওপর ভিত্তি করে শুল্কায়ন মূল্য নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রিমিয়াম গ্রেড (উন্নতমানের) খেজুর প্রতি কেজি চার ডলার, মিডিয়াম গ্রেডের (মাঝারি মানের) খেজুর প্রতি কেজি দুই ডলার এবং লোয়েস্ট গ্রেড (নিম্নমানের) খেজুর প্রতি কেজি এক ডলার করে শুল্কায়ন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












