রেকর্ড আমদানির পরও মসলার বাজার চড়া
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কুরবানির ঈদকে সামনে রেখে দেশের মসলার বাজারে চলছে অস্থিরতা। কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। ঈদ ঘিরে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রীসহ সব মসলার চাহিদা বাড়ছে।
এ চাহিদাকে পুঁজি করে দামও বাড়ছে। আমদানি করা মসলা গুদামে আটকে রাখারও অভিযোগ রয়েছে শতাধিক আমদানিকারকের বিরুদ্ধে। গত ৬ মাসে ৬১ হাজার টন মসলা আমদানি হলেও নানা অজুহাতে দাম কমছে না।
জানা গেছে, কুরবানি সামনে রেখে চলতি মাসের ২০ দিনেই চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড ৩ হাজার টন দারুচিনি, ৭৬৫ টন এলাচ, ৪৩৭ টন লবঙ্গ এবং ৬৬১ টন জিরা আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও এখনো চড়া আদার বাজার। পেঁয়াজের দামও তুলনামূলক বেশি। সুখবর নেই জিরাসহ অন্যান্য মসলার বাজারেও।
মসলা আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, জিরা ছাড়া আন্তর্জাতিক বাজারে কোনো মসলা পণ্যের দাম তেমন বাড়েনি বরং কিছু কিছু পণ্যের দাম আগের চেয়ে কমেছে।
বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ করা প্রশাসনের কর্মকর্তারা বলেন, আমদানিনির্ভর মসলার বাজার নিয়ন্ত্রণ করছেন কিছু ব্যবসায়ী। অন্যদিকে মসলা বিক্রেতারা বলেন, মসলার বাজার ঈদের আগে একটু বাড়তি থাকে। আর ক্রেতারা মনে করেন, গত কয়েক মাসে যেভাবে মসলার দাম বেড়েছে, তা সীমার বাইরে।
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, কুরবানির ঈদে মসলার বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ও দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে মসলা আমদানি বাড়ানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বার্মিজ
আদা বিক্রি হয়েছে ৩২০ থেকে ৩৬০ টাকায়, ইন্দোনেশিয়ার আদা বিক্রি হয়েছে ৩২০ থেকে ৩৫০, ভিয়েতনামের আদা ২৫০ থেকে ৩০০ ও দেশি আদা ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
খুচরা মসলা ব্যবসায়ী মেসার্স উপহার স্টোরের স্বত্বাধিকারী চুন্নু বলেন, সব মসলারই দাম বেড়েছে। বাড়তি দামের কারণে মানুষ কিনছে কম। জিরার দাম ২ মাসের ব্যবধানে কেজিতে ৪০০ টাকার বেশি বেড়েছে, লবঙ্গের দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা, গোলমরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকার বেশি।
তিনি বলেন, ব্যবসার পরিস্থিতি ভালো না। আগে প্রতিদিন লাখ টাকার মতো বিক্রি হতো। এখন বিক্রি হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো।
মসলাজাতীয় পণ্যের মধ্যে বাজারে তুলনামূলক কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে রসুন। যদিও এ পণ্যটিও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং চায়না রসুন ১৬০ থেকে ১৭০ টাকা।
পাইকারি বাজারে এলাচের কেজি ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় এসেছে, যা আগে ছিল ১ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার ১০০ টাকা। পাশাপাশি দারুচিনির দাম কিছুটা কমে দাঁড়িয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি। এছাড়া গোলমরিচের কেজি ৬২০ টাকা ও জয়ত্রী ৩ হাজার টাকা।
অস্থিরতা দেখা গেছে জিরার বাজারে। প্রতি কেজি ভারতের জিরা বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায় এবং আফগানিস্তানের জিরার দাম ৯০০ থেকে ১০০০ টাকা। অন্যদিকে দাম বেড়েছে লবঙ্গের- যা বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকায়। প্রতি কেজি লবঙ্গ দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা, গোলমরিচ ৭০০ থেকে ৭৫০ টাকায়, দারুচিনি ৪০০ টাকা এবং প্রতি কেজি ধনিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
জানা গেছে, দেশে চট্টগ্রাম বন্দর দিয়েই সবচেয়ে বেশি আমদানি হয় মসলা। টেকনাফ, বেনাপোলসহ কয়েকটি স্থলবন্দর দিয়েও আসছে মসলাজাতীয় পণ্য।
চলতি বছর এ পর্যন্ত এলাচ এসেছে প্রায় দেড় হাজার টন। এগুলোর দাম পড়েছে ১৭০ কোটি টাকা। সবচেয়ে বেশি এলাচ আমদানি করেছে ৩টি প্রতিষ্ঠান। সবকটিই চট্টগ্রামের। সব মিলিয়ে বছরে প্রায় ৩০০ কোটি টাকার এলাচ আসে দেশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












